December 13, 2025 - 1:40 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদবিডিঅ্যাপস ডেভেলপারদের অর্থায়নে রবি ও ব্র্যাক ব্যাংকের এমওইউ

বিডিঅ্যাপস ডেভেলপারদের অর্থায়নে রবি ও ব্র্যাক ব্যাংকের এমওইউ

spot_img

কর্পোেরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর আওতায় রবির অ্যাপ মার্কেটপ্লেস বিডিঅ্যাপসের ডেভেলপারদের অর্থায়ন সহায়তা প্রদান করা হবে।

সম্প্রতি ঢাকায় রবির করপোরেট অফিসে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এই সহযোগিতার মাধ্যমে ব্র্যাক ব্যাংক বিডিঅ্যাপসের ডেভেলপারদের জন্য বিশেষায়িত আর্থিক সেবা দেবে। এ ছাড়া তরুণ ডেভলেপারদের অ্যাপের প্রচার, বিকাশ ও টেকসই পরিচালনায় সহায়তা করা হবে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে দেশের তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব এসএমই সৈয়দ আব্দুল মোমেন, হেড অব স্মল বিজনেস অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স আলমগীর হোসেন, হেড অব মিডিয়াম বিজনেস অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স ইন্দ্রজিৎ সুর, হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম।

রবি আজিয়াটা পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ , হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সল্যুশনস) মানিক লাল দাস ও জেনারেল ম্যানেজার (ভিএএস অ্যান্ড ডিজিটাল সার্ভিসেস) শফিক শামসুর রাজ্জাক।

অনুষ্ঠানে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে তরুণ অ্যাপ ডেভেলপারদের উদ্ভাবনী ধারণাকে টেকসই ব্যবসায় রূপ দিতে প্রয়োজনীয় অর্থায়ন সহায়তা প্রদান করা হবে। এই উদ্যোগ তরুণ ডেভেলপারদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। দেশের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করতেও ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, বিডিঅ্যাপস রবি আজিয়াটা পিএলসির একটি ডিজিটাল উদ্যোগ। বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম বিডিঅ্যাপস, যা দেশের ডেভেলপারদের উদ্ভাবনী সমাধান বাস্তবে রূপ দিতে টুলস, রিসোর্সসহ বিভিন্ন সহায়তা দিয়ে থাকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...