December 17, 2025 - 12:02 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকমেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৩

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৩

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর সোনোরা রাজ্যের রাজধানী হারমোসিলোর কেন্দ্রস্থলে অবস্থিত ওয়ালডো’স নামের একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এতে আরও ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) বিকেলে হার্মোসিলো শহরের কেন্দ্রস্থলে ওয়াল্ডোস নামের একটি সুপারমার্কেটে এই বিস্ফোরণ ঘটে।

সোনোরা অঙ্গরাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো এক ভিডিও বার্তায় বলেন, ‘দুঃখজনকভাবে নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। আহতদের হার্মোসিলোর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।’

স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটিকে কোনো আক্রমণ বা সহিংস কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ হতে পারে। এমন সময় ঘটনাটি ঘটেছে যখন মেক্সিকোতে ‘ডে অব দ্য ডেড’ উৎসব পালিত হচ্ছিল। এদিন দেশটির মানুষ তাদের প্রয়াত প্রিয়জনদের স্মরণ করেন।

গভর্নর ডুরাজো বলেন, ‘আমি একটি বিস্তৃত ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি, যাতে ঘটনাটির প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করা যায়। কেউ একা এই বেদনার মুখোমুখি থাকবে না। ঘটনার পরপরই জরুরি সেবা, নিরাপত্তা ও স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে উদ্ধার ও সহায়তায় অংশ নেন, ফলে বহু প্রাণ রক্ষা হয়েছে।’

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। এক্সে দেয়া বার্তায় তিনি জানান, ‘আমি সোনোরা গভর্নর ডুরাজো সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছি। স্বরাষ্ট্র সচিব রোজা আইসেলা রদ্রিগেজকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় একটি বিশেষ দল পাঠানোর নির্দেশও দিয়েছি।’

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর ওয়াল্ডোস সুপারমার্কেটের সামনের অংশ পুড়ে কালো হয়ে গেছে এবং জানালাগুলো উড়ে গেছে। স্থানীয় পত্রিকা এল ইউনিভার্সাল জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ২টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ছড়িয়ে না পড়ে তাই আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো দ্রুত বন্ধ করে দেয়া হয়। সূত্র-আল জাজিরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...