December 17, 2025 - 12:41 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকব্রাজিলে মাদকবিরোধী অভিযানে ১৩২ জন নিহত

ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে ১৩২ জন নিহত

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের রিও ডি জেনেইরোতে মাদকবিরোধী অভিযানে হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়েছে। মঙ্গলবার রিওর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের ঘনবসতিপূর্ণ পেনহা কমপ্লেক্স ও আলেমাও কমপ্লেক্স এলাকায় মাদকচক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দেশটি পুলিশ। এতে হামলার ঘটনা ঘরে এবং অন্তত ১৩২ জন প্রাণ হারান।

বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। রিও ডি জেনেইরো রাজ্য পাবলিক ডিফেন্ডার অফিস বুধবার (২৯ অক্টোবর) এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার ভোরে পেনহা কমপ্লেক্স এলাকার রাস্তায় অন্তত ৫০ জনের মরদেহ পড়ে থাকতে দেখে কেঁদে ফেলে স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘রাষ্ট্র গণহত্যা চালিয়েছে। এটি কোনো পুলিশি অভিযান ছিল না। তারা সরাসরি হত্যা করতে, জীবন নিতে এসেছিল।’

এদিকে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের ওই অভিযানে ৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছিলেন রাজ্যের গভর্নর ক্লদিও কাস্ত্রো। তবে তিনি বলেছিলেন, ‘‌নিহতের প্রকৃত সংখ্যা আরো বাড়তে পারে। মরদেহগুলো হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।’

সামরিক ধাঁচের ওই অভিযানের সময় চারজন পুলিশ সদস্যও নিহত হয়েছেন বলে জানা গেছে। রিওর সবচেয়ে শক্তিশালী অপরাধী সংগঠন কমান্ডো ভার্মেলহো বা রেড কমান্ডের বিরুদ্ধে অভিযানে অংশ নেন আড়াই হাজার পুলিশ সদস্য।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...