December 13, 2025 - 1:52 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদইউসিবিআইএল ও ব্রেইন স্টেশন ২৩’র মধ্যে ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর

ইউসিবিআইএল ও ব্রেইন স্টেশন ২৩’র মধ্যে ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর

spot_img

কর্পোরেট ডেস্ক: দেশের আর্থিক ও প্রযুক্তি খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন হলো। সম্প্রতি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) ও ব্রেইন স্টেশন ২৩ পিএলসি-এর মধ্যে কোম্পানিটির ইনিশিয়াল কোয়ালিফায়েড ইনভেস্টর অফার (আইকিউআইও) সংক্রান্ত একটি ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, যা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পূর্ণ মালিকানাধীন একটি সাবসিডিয়ারি এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক, এই চুক্তির মাধ্যমে দেশের অন্যতম অগ্রণী সফটওয়্যার সার্ভিস কোম্পানি ব্রেইন স্টেশন ২৩ পিএলসি-এর পুঁজিবাজারে যাত্রার অংশীদার হলো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম আলমগীর এবং ব্রেইন স্টেশন ২৩ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চুক্তি কেবল একটি ব্যবসায়িক সহযোগিতা নয়, বরং দেশের আর্থিক ও প্রযুক্তি খাতের মধ্যে এক নতুন সেতুবন্ধন। এর মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে প্রযুক্তিনির্ভর কোম্পানির অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হবে।

একটি পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংক হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ইতোমধ্যে এসএমই, আইটি কোম্পানি, স্টার্টআপ এবং অন্যান্য উদ্ভাবনী প্রতিষ্ঠানের আর্থিক পরামর্শ, ইস্যু ম্যানেজমেন্ট ও বিনিয়োগ সহায়তার মাধ্যমে টেকসই উন্নয়নে কাজ করছে। এই চুক্তি তাদের সেই অঙ্গীকারকে আরও এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করা হয়।

ব্রেইন স্টেশন ২৩ পিএলসি-এর আইকিউআইও উদ্যোগকে দেশের উদ্ভাবন ও ডিজিটাল অর্থনীতির বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উভয় প্রতিষ্ঠানই বিশ্বাস করে, এই সহযোগিতা বাংলাদেশের পুঁজিবাজারে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এবং ভবিষ্যৎ বিনিয়োগ ও উদ্যোক্তা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই পুরস্কার

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রাথমিকভাবে শনাক্ত এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা...

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...