December 13, 2025 - 12:39 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদচতুর্থ প্রান্তিকে ভিসা’র রাজস্ব বেড়েছে ১২%

চতুর্থ প্রান্তিকে ভিসা’র রাজস্ব বেড়েছে ১২%

spot_img

কর্পোরেট ডেস্ক: বিশ্বের শীর্ষ ডিজিটাল পেমেন্ট কোম্পানি ভিসা ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে তাদের চতুর্থ প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে। ভিসার আয় আগের বছরের তুলনায় ১২% বেড়ে দাঁড়িয়েছে ১০.৭ বিলিয়ন ডলারে। এর মানে, সাধারণ মানুষ বেশি কেনাকাটা করছে, দেশের বাইরে থেকে আরও বেশি পেমেন্ট হচ্ছে, এবং বিশ্বজুড়ে লেনদেন বেড়েছে। কোম্পানিটিও জানিয়েছে, মানুষের ব্যয়, ক্রস-বোর্ডার লেনদেন এবং মোট ট্রানজেকশন সংখ্যা বেড়ে যাওয়ার ফলে এই প্রবৃদ্ধি এসেছে।

এই প্রান্তিকে ভিসার মোট পেমেন্ট ভলিউম ৯% বৃদ্ধি পেয়েছে (মুদ্রার বিনিময় হারের প্রভাব বাদে)। ইউরোপের ভেতরের লেনদেন বাদ দিলে আন্তঃসীমান্ত লেনদেন বেড়েছে ১১%, আর মোট ক্রস-বর্ডার ভলিউম বেড়েছে ১২%। পুরো প্রান্তিকে ভিসা মোট ৬৭.৭ বিলিয়ন ট্রানজেকশন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০% বেশি।

ফলাফল নিয়ে মন্তব্য করতে গিয়ে ভিসার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রায়ান ম্যাকিনার্নি বলেন, “চতুর্থ প্রান্তিকে ভোক্তা ব্যয় বৃদ্ধির কারণে আমাদের নিট রাজস্ব ১২% বেড়ে দাঁড়িয়েছে ১০.৭ বিলিয়ন ডলারে। পুরো বছরে ভিসার নিট রাজস্ব ১১% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪০ বিলিয়ন ডলারে, যা আমাদের বহুমুখী ব্যবসায়িক মডেলের স্থিতিশীলতা প্রমাণ করে। কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর কমার্স, রিয়েল-টাইম মানি মুভমেন্ট, টোকেনাইজেশন এবং স্টেবলকয়েনের মতো প্রযুক্তি যখন বাণিজ্যের ধরণ বদলে দিচ্ছে, তখন উদ্ভাবন ও পণ্যের মান উন্নয়নে আমাদের মনোযোগ ভিসাকে এই শক্তিশালী পার্ফরমেন্স অর্জনে সহায়তা করেছে বলে আমি মনে করি।”

চতুর্থ প্রান্তিকে ভিসার সার্ভিস রাজস্ব আগের বছরের তুলনায় ১০% বেড়ে দাঁড়িয়েছে ৪.৬ বিলিয়ন ডলারে। ডাটা প্রোসেসিং রাজস্ব ১৭% বৃদ্ধি পেয়ে হয়েছে ৫.৪ বিলিয়ন ডলার, আর আন্তর্জাতিক লেনদেন থেকে আয় ১০% বেড়ে দাঁড়িয়েছে ৩.৮ বিলিয়ন ডলারে। অন্যান্য রাজস্ব ২১% বেড়ে দাঁড়িয়েছে ১.২ বিলিয়ন ডলারে, আর ক্লায়েন্ট ইনসেনটিভ আগের বছরের তুলনায় ১৭% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪.২ বিলিয়ন ডলারে।

বিশেষ খাত বাদে, চতুর্থ প্রান্তিকে ভিসার নন-জিএএপি নিট মুনাফা দাঁড়িয়েছে ৫.৮ বিলিয়ন ডলার, যা শেয়ারপ্রতি আয় (ইপিএস) হিসেবে ২.৯৮ ডলার। আগের বছরের তুলনায় লাভ বেড়েছে ৭% এবং শেয়ারপ্রতি আয় বেড়েছে ১০%। মুদ্রা বিনিময় হারের প্রভাব বাদ দিলে শেয়ারপ্রতি আয় প্রায় ১০% বেড়েছে। একই সময়ে ভিসার জিএএপি ভিত্তিক পরিচালন ব্যয় ছিল ৪.৬ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৪০% বেশি। মূলত মামলা সংক্রান্ত ব্যয় ও কর্মী ব্যয় বৃদ্ধির কারণে এই ব্যয় বৃদ্ধি পেয়েছে। এসব বিশেষ খাত বাদ দিলে নন-জিএএপি পরিচালন ব্যয় বেড়েছে ১৩%, যা কর্মী, প্রশাসনিক ও পেশাদার সেবার ব্যয় বৃদ্ধির ফল। প্রান্তিক শেষে ভিসার হাতে নগদ ও বিনিয়োগ মিলিয়ে ছিল মোট ২০ বিলিয়ন ডলার।

ডিজিটাল বাণিজ্য ও আন্তর্জাতিক লেনদেনের সুযোগগুলো ভালোভাবে কাজে লাগিয়ে ভিসা তাদের ধারাবাহিক আয় বাড়িয়েছে। উদ্ভাবন, নেটওয়ার্ক ও গ্রাহকদের আস্থার কারণে ভিসা বিশ্বব্যাপী পেমেন্ট খাতে দীর্ঘমেয়াদে আরও উন্নতি করবে বলে আশা করা যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...