December 13, 2025 - 1:19 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদরবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট-লাইফপ্লাস ও যান্ত্রিকে এক্সক্লুসিভ সুবিধা

রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট-লাইফপ্লাস ও যান্ত্রিকে এক্সক্লুসিভ সুবিধা

spot_img

কর্পোরেট ডেস্ক: রবি এলিট প্রোগ্রাম-এর আওতায় চারটি নতুন কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি, যা তাদের গ্রাহকদের অত্যাধুনিক জীবনযাত্রার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস বাংলাদেশ ও যান্ত্রিক-এর সাথে সম্প্রতি গড়ে উঠা এই অংশীদারিত্বের আওতায় এখন থেকে আতিথেয়তা, স্বাস্থ্যসেবা ও পরিবহণ সংক্রান্ত সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন রবি এলিট গ্রাহকরা।

চুক্তির আওতায় এখন থেকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিসোর্ট ও বিনোদন প্রতিষ্ঠান ছুটি গ্রুপ-এর প্রিমিয়াম সেবা উপভোগে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় উপভোগ করা যাবে। সেরা মানের অবকাশ ও জীবনযাত্রা প্রদানে উভয় কোম্পানির প্রতিশ্রুতির প্রতিফলন এই অংশীদারিত্ব।

শীর্ষস্থানীয় জরুরি অ্যাম্বুলেন্স ও মেডিকেল মোবিলিটি সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাম্বুফাস্ট-এর নির্ধারিত সেবায় সর্বোচ্চ ১০% পর্যন্ত ছাড়সহ বিশেষ জরুরি সেবা গ্রহণ করতে পারবেন রবি এলিট গ্রাহকরা। প্রিমিয়াম গ্রাহকরা যেন যে কোনো জরুরি মুহূর্তে দ্রুত, নির্ভরযোগ্য ও পেশাদার সহায়তা পান এজন্য পদক্ষেপটি গ্রহণ করেছে রবি।

ডিজিটাল হেলথকেয়ার উদ্ভাবনের অগ্রদূত লাইফপ্লাস বাংলাদেশ-এর স্বাস্থ্য ও সুস্থতা সেবা গ্রহণে রয়েছে সর্বোচ্চ ৪০% পর্যন্ত ছাড়। রবির প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা এবং সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করার প্রচেষ্টাকে আরও বেগবান করবে এই উদ্যোগ, যাতে সহজে ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ ও ওয়েলনেস ম্যানেজমেন্ট সেবা পান গ্রাহকরা।

বাংলাদেশের শীর্ষ ডিজিটাল অটোমোটিভ প্ল্যাটফর্ম যান্ত্রিক-এর কাছ থেকে যানবাহন সার্ভিসিং ও মেইনটেনেন্সে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন রবি এলিট গ্রাহকরা। তাদের প্রতিটি যাত্রাকে আরও নিরাপদ, সুবিধাজনক ও প্রিমিয়াম করে তুলবে এই ডিজিটাল মবিলিটি সল্যুশন, ডায়াগনস্টিকস ও সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট সুবিধা।

গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের পাশাপাশি প্রযুক্তি, আস্থা এবং প্রত্যেক গ্রাহকের প্রয়োজন ও চাহিদার সমন্বয়ে একটি অত্যাধুনিক জীবনযাত্রার আবহ গঠনে রবির প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এই চারটি অংশীদারিত্ব।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...