December 13, 2025 - 1:44 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকযুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১৮ ফিলিস্তিনি

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১৮ ফিলিস্তিনি

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টােবর) এই হামলা শুরু হয় দক্ষিণ রাফাহ এলাকায় গুলিবিনিময়ের ঘটনার পর, যেখানে একজন ইসরায়েলি সেনা আহত হয়েছিলেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে এই ‘শক্তিশালী পাল্টা হামলা’ চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তারপর এটাই সবচেয়ে বড় সহিংসতা।

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে জানায়, ইসরায়েলি সেনার দেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া তারা স্থগিত করছে। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েলের অব্যাহত হামলায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা অন্য জিম্মিদের মরদেহ পুনরুদ্ধারে বিলম্ব ঘটাবে।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, ‘যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে, যদিও ছোটখাটো সংঘর্ষ ঘটছে।’

গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, হামলায় উত্তর গাজার সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে চারজন এবং দক্ষিণ খানের ইউনিসে পাঁচজন নিহত হয়েছেন। এসব হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, ‘আল-শিফা হাসপাতালের পেছনে একটি ক্ষেপণাস্ত্র পড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। আকাশে ড্রোন টহল দিচ্ছে।’

উদ্ধারকর্মী ইব্রাহিম আবু রিশ বলেন, ‘এটি স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘন। আমরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে চেষ্টা করছি।’

নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’ পরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, হামাসের হামলার জবাবে তারা ‘ভারী মূল্য’ দেবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ইসরায়েল এই হামলার আগে ওয়াশিংটনকে অবহিত করেছিল।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাস জানিয়েছে, ‘গাজার ওপর অব্যাহত ইসরায়েলি হামলা ট্রাম্পের মধ্যস্থতায় শার্ম আল শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।’

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে বলেন, ‘আমরা যুদ্ধবিরতি মেনে চলছি, কিন্তু ইসরায়েল মিথ্যা অভিযোগ করছে। ইসরায়েলি সেনাদের দেহ উদ্ধারে আমরা যথাসাধ্য চেষ্টা করছি, তবে ইসরায়েলি হামলাই এই প্রক্রিয়া বিলম্বিত করছে।’

আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, মঙ্গলবার তারা আরও দুই ইসরায়েলি বন্দির দেহ উদ্ধার করেছে। তবে ইসরায়েল দাবি করেছে, হামাস যেই দেহ হস্তান্তর করেছে, তা দুই বছর আগে উদ্ধার করা এক সেনার, যুদ্ধবিরতিতে নিহতদের নয়।

নেতানিয়াহুর কট্টরপন্থি মন্ত্রীরা হামাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন-গভির বলেন, ‘একমাত্র সমাধান—হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা।’

ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনের বিশ্লেষক মুহাম্মদ শহাদা বলেন, ‘নেতানিয়াহু যুদ্ধবিরতি শুরু থেকেই নানা অজুহাতে গাজায় গণহত্যা পুনরায় শুরু করতে চাচ্ছেন।’

শহাদা আরও বলেন, ‘ইসরায়েল এখন যুদ্ধবিরতির সীমা পরীক্ষা করছে—দেখছে কতদূর গেলে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানাবে না।’

তবে ইসরায়েলি বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেন, ‘পুরো যুদ্ধবিরতি ভেঙে যাবে—এটা মনে করার কারণ নেই। যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক অংশীদাররা এতে এতটাই বিনিয়োগ করেছে যে তারা তা হতে দেবে না।’

কাতার থেকে আল জাজিরার নিদা ইব্রাহিম জানিয়েছেন, ‘আমেরিকানরা এখন গাজার ঘটনাপ্রবাহে সরাসরি প্রভাব রাখছে। ইসরায়েল এমন সংঘর্ষের অজুহাত খুঁজছে যাতে তারা নিজেদের শর্তে যুদ্ধবিরতি বজায় রেখে হামলা চালাতে পারে।’ সূত্র- আল জাজিরার।

আরও পড়ুন:

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তাকাইচি

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...