December 13, 2025 - 12:52 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকজাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তাকাইচি

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তাকাইচি

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের রাজনীতিতে নতুন ইতিহাস রচনা করলেন সানা তাকাইচি। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ও উচ্চকক্ষে অনুষ্ঠিত ভোটে জয়ী হয়ে তিনি জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাকাইচি হলেন জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গত পাঁচ বছরে চতুর্থ প্রধানমন্ত্রী।

১৯৬১ সালে নারা প্রিফেকচারে জন্মগ্রহণ করা তাকাইচি একজন সাবেক হেভি মেটাল ড্রামার হিসেবে একসময় আলোচনায় ছিলেন। রাজনীতিতে আসেন ১৯৯০-এর দশকে, এবং ১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর।

তাকে জাপানের “আয়রন লেডি” বলা হয়। তিনি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ সহযোগী ও রাজনৈতিক উত্তরসূরি হিসেবে পরিচিত। তার নেতৃত্বে এলডিপি আরও রক্ষণশীল নীতিতে ঝুঁকবে বলে ধারণা করা হচ্ছে। তাকাইচির ক্ষমতায় আসা এমন এক সময়ে ঘটছে, যখন এলডিপি বিভিন্ন কেলেঙ্কারি ও জনগণের আস্থাহীনতায় জর্জরিত।

পার্লামেন্টের নিম্নকক্ষে তাকাইচি পেয়েছেন ২৩৭ ভোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৩৩ ভোটের চেয়ে বেশি। পরবর্তীতে উচ্চকক্ষে তিনি ১২৫ ভোট পেয়ে জয়ী হন, যা তাকে নিশ্চিতভাবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী করে তুলেছে।

জাপানে যেখানে সংসদের পাঁচজনের মধ্যে একজনেরও কম নারী সদস্য, সেখানে একজন নারীর প্রধানমন্ত্রী হওয়া নিঃসন্দেহে ঐতিহাসিক ঘটনা। তবে তার নেতৃত্ব নিয়েও রয়েছে সমালোচনা। বিবিসিকে এক তরুণী বলেন, ‘তার রাজনৈতিক বিশ্বাসগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি বরং পিতৃতান্ত্রিক কাঠামোকেই টিকিয়ে রাখেন।’

এদিকে তাকাইচি নিজেকে যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উপস্থাপন করেছেন। তিনি জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করা বিনিয়োগ চুক্তিকে তিনি সম্মান জানাবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকাইচির প্রশংসা করে তাকে “অত্যন্ত প্রজ্ঞাবান ও দৃঢ়চেতা নেতা” বলে অভিহিত করেছেন। তাকাইচিও জবাবে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটকে “আরও শক্তিশালী ও সমৃদ্ধ” করতে এবং তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।

পার্লামেন্টে ভোটে নির্বাচিত হওয়ার পর তাকাইচির নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। মন্ত্রিপরিষদ সদস্যরা এরপর রাজকীয় প্রাসাদে আনুষ্ঠানিক স্বীকৃতি অনুষ্ঠানে অংশ নেবেন এবং প্রথম মন্ত্রিসভা বৈঠক করবেন। সূত্র-রয়টার্স ও বিবিসি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...

হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ইকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮...

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন...