January 18, 2026 - 11:26 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট নিয়োগ বিজ্ঞপ্তি৬৬৯ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

৬৬৯ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

spot_img

১৪তম থেকে ১৬তম গ্রেডের ৪০৯টি এবং ২০তম গ্রেডের ২৬০টি শূন্য পদসহ মোট ৬৬৯টি পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপূর্ত অধিদপ্তর। আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

গত ২৩ সেপ্টেম্বর অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) স্বাক্ষরিত স্মারকে আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদের নাম ও বিবরণ

১. স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২৯

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ।

গ্রেড ও বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/– টাকা।

২. নকশাকার

পদসংখ্যা: ৪১

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদসহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

গ্রেড ও বেতন: (গ্রেড–১৫) ৯,৭০০–২৩,৪৯০/– টাকা।

৩. কার্যসহকারী

পদসংখ্যা: ১৪৪

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা।

গ্রেড ও বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/– টাকা।

৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৭৬

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটারে বাংলা ও ইংরেজি উভয়ে ২০ শব্দ।

গ্রেড ও বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/– টাকা।

৫. হিসাব সহকারী

পদসংখ্যা: ১১৯

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বাণিজ্য বিষয়সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ।

গ্রেড ও বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/– টাকা।

৬. অফিস সহায়ক

পদসংখ্যা: ১৬১

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

গ্রেড ও বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০/– টাকা।

৭. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৮১

শিক্ষাগত যোগ্যতা: ভালো দৈহিক গঠন, সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

গ্রেড ও বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০/– টাকা।

৮. মালি

পদসংখ্যা: ১৮

শিক্ষাগত যোগ্যতা: বাগানের কাজে ৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

গ্রেড ও বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০/– টাকা।

আবেদনে প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://recruitment.pwd.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন https://www.gwd.gov.bd এই ওয়েবসাইটে।

এছাড়া নির্দেশনায় বলা হয়, দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এক ব্যক্তি ১৪তম থেকে ১৬তম গ্রেডের যেকোন একটি পদে এবং ২০তম গ্রেডের যেকোন একটি পদে আবেদন করতে পারবেন।

গণপূর্ত অধিদপ্তরের কেবল সেটআপভুক্ত পদে (মাস্টাররোল, ওয়ার্কচার্জড, অস্থায়ী নিয়মিত, ভাউচার, আউটসোর্সিং ব্যতীত) কর্মরত কর্মচারীরা ‘বিভাগীয় প্রার্থী’ হিসেবে গণ্য হবেন।

আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। ওয়েবসাইটের নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনকারীর শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদি সংক্রান্ত সনদের কপি আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।

পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও সার্ভিস চার্জ ৪/- টাকাসহ মোট ১০৪/- টাকা জমা দিতে হবে। ফরম পূরণ করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে ১ অক্টোবর সকাল ১০টা থেকে। শেষ হবে ৩১ অক্টোবর বিকেল ৫টায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...