December 13, 2025 - 2:00 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকগাজায় একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরাইল

গাজায় একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরাইল

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় একই পরিবারের ২৫ সদস্যকে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনারা। রোববার (২১ সেপ্টেম্বর) গাজার সিটির সাবরা পাড়ায় এই হামলা চালানো হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে সাবরা এলাকায় একাধিক বাড়িতে বোমা হামলা চালায় ইসরাইলি সেনারা। আগস্টের শেষ দিক থেকে এই এলাকায় ট্যাংক দিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার নেতানিয়াহু বাহিনী।

প্রতিবেদনে বলা হয়, হামলার পর কমপক্ষে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কায় উদ্ধারকর্মী ও স্থানীয়রা খালি হাতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে প্রায় ৫০ জন আটকা পড়েছে বলে তারা আশঙ্কা করছেন।

ফিলিস্তিনি পরিবারটি এখনও আটকে পড়া বাকিদের উদ্ধারে জরুরি সাহায্যের আবেদন করেছে। ঘটনাস্থলে থাকা পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা এখনও ধ্বংসস্তূপ থেকে চিৎকারের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন।

একজন স্বজন বলেন, ‘আমি সমগ্র বিশ্বের কাছে আবেদন করছি-দয়া করে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের আত্মীয়-স্বজনদের জীবন্ত কবর দেয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আমরা তাদের চিৎকার শুনতে পাচ্ছি, কিন্তু আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না।’

তিনি বলেন, ধ্বংসস্তূপে উদ্ধারকাজে কর্মরত উদ্ধারকর্মীদের ওপর ইসরাইলি ড্রোন থেকে গুলি চালানো হচ্ছে। তিনি আরও বলেন, ‘যতবার আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, ইসরাইলি ড্রোন থেকে আমাদের ওপর গুলি চালানো হয়। প্রতি পাঁচজন পুরুষ এগুলে চারজন মারা যায় এবং মাত্র একজন বেঁচে ফেরেন।’

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হতাহতদের ছোট একটি গাড়িতে করে দ্রুত সরিয়ে নেয়া হচ্ছে। অন্য একটি ভিডিওতে একজন মা চিৎকার করে বলছেন, ‘আমার সব সন্তানকে হারালাম।

এদিকে গাজা শহরের পশ্চিমে অবস্থিত শাতি শরণার্থী শিবির এবং গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাল আল-হাওয়া পাড়ায়ও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারকে তাঁর সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা...

ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই পুরস্কার

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রাথমিকভাবে শনাক্ত এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা...

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন...

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো...

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি...

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেসক্ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন...

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীদের...