রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন সিরাজগঞ্জে নেট মিটারিং না থাকায় লোকসান দেশব্যাপী র‌্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন: - ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে নিউজিল্যান্ড-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
খেলাধূলা

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল লিটন-জাকেররা

স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নিতে দু’টি পৃথক গ্রুপে ভাগ হয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে প্রথম ধাপে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে প্রথম ধাপে দেশ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস, জাকের আলি অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম পাটোয়ারী।

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। সেখানে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলংকা ও হংকং। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে টাইগাররা।

‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, ওমান এব স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

দুই গ্রুপের দুই শীর্ষ দল সুপার ফোরে খেলবে। এরপর সুপার ফোরের সেরা দু’দল ফাইনালের খেলার যোগ্যতা অর্জন করবে।

গ্রুপ পর্বে নিজেদের সবগুলো ম্যাচ আবু ধাবিতে খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ বছরের এশিয়া কাপ ২০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

শ্রীলংকা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ দল : লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, শাখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাইফুদ্দিন।

স্ট্যান্ডবাই : সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

এই সম্পর্কিত আরো

২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন

সিরাজগঞ্জে নেট মিটারিং না থাকায় লোকসান

দেশব্যাপী র‌্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন: ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

নিউজিল্যান্ড-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত