December 12, 2025 - 1:29 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যপ্রথম ১০ দিনেই ১ লাখ করদাতার ই-রিটার্ন দাখিল

প্রথম ১০ দিনেই ১ লাখ করদাতার ই-রিটার্ন দাখিল

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ব্যাপক সাড়া মিলেছে। প্রথম ১০ দিনেই (১৩ আগস্ট পর্যন্ত) ই-রিটার্ন দাখিল করেছেন মোট ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ সালের ই-রিটার্ন জমা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

গত বছর একই সময়ে (প্রথম ১০ দিন) অনলাইনে রিটার্ন দাখিল করেন মাত্র ২০ হাজার ৫২৩ জন। অর্থাৎ, এ বছর দৈনিক গড় ই-রিটার্ন দাখিলের হার গত বছরের তুলনায় প্রায় পাঁচগুণ বেশি। এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও বলা হয়, গত ৩ আগস্ট, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি বিশেষ নির্দেশনা জারি করে। এর মাধ্যমে দেশের সকল ব্যক্তিগত করদাতাদের জন্য অনলাইন আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে বসবাসকারী বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধিদের এর আওতার বাইরে রাখা হয়েছে।

পরবর্তীতে, ১১ আগস্ট এ আদেশ সংশোধন করে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদেরও এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়।

তবে যারা নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমাতে পারবেন না, তারা আগামী ৩১ অক্টোবরের মধ্যে যথাযথ ও যৌক্তিক কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উপ কর কমিশনারের কাছে আবেদন করবেন। পরে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ যেকোনো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করে ঘরে বসেই রিটার্ন দাখিল করতে পারছেন। সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিপত্র ও আয়কর সনদও প্রিন্ট নেওয়া যাচ্ছে।

ই-রিটার্ন সংক্রান্ত সহায়তার জন্য এনবিআর একটি কল সেন্টার চালু রয়েছে (ফোন: ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১)। সেখানে কল দিয়ে তাৎক্ষণিকভাবে ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে।

এছাড়া www.etaxnbr.gov.bd](http://www.etaxnbr.gov.bd) এর eTax Service অপশনের মাধ্যমে করদাতারা যেকোনো সমস্যা লিখিতভাবে জানাতে পারবেন এবং সমাধান পাবেন।

নির্ধারিত সময়ের মধ্যে eTax Service পোর্টাল ব্যবহার করে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন করে আয়কর রিটার্ন দাখিলের জন্য সকল করদাতার প্রতি আহ্বান জানিয়েছে এনবিআর।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)...

শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫

কর্পোরেট ডেস্ক: রিয়েলমি সি৮৫ প্রো’র অবিশ্বাস্য সাফল্যের পর বাংলাদেশে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে রিয়েলমি সি৮৫ উন্মোচন করল তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। শক্তিশালী ফিচারে...

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম...

সাতক্ষীরার পুলিশ কর্মকর্তা ও সাবেক পিপিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: কোটি টাকা চাঁদার দাবিতে অপহরণ করে নির্যাতনের অভিযোগে সাতক্ষীরা সদর সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও সাবেক পিপিসহ ৫ জনের...

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি

নিজস্ব প্রতিবেদক: জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি জানিয়েছে ডব়্প যুব ফোরাম। আগামী প্রজন্মকে তামাকের ভয়াবহ করাল...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন।...

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরদিন...