রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন সিরাজগঞ্জে নেট মিটারিং না থাকায় লোকসান দেশব্যাপী র‌্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন: - ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে নিউজিল্যান্ড-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয়

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের আশ্বাসে ৮ দফা দাবিতে আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

রোববার (১০ আগস্ট) বিকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে সরকারের সঙ্গে পরিবহন মালিকদের বৈঠক থেকে এই ধর্মঘট প্রত্যাহারে সিদ্ধান্ত আসে। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

শিমুল বিশ্বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে জানিয়েছেন, বৈঠকে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে প্রক্রিয়া শুরুর আশ্বাস দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, মালিক সমিতির ৮ দফা দাবির মধ্যে যেসব সমস্যা সমাধানযোগ্য, সেগুলো মেনে নেয়ার জন্য কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে। এসব বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং প্রয়োজনে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

গত ২৭ জুলাই জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ ৮ দফা দাবি জানায় এবং দাবি আদায় না হলে ৭২ ঘণ্টার জন্য সব ধরনের বাণিজ্যিক পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয়।

এই সম্পর্কিত আরো

২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন

সিরাজগঞ্জে নেট মিটারিং না থাকায় লোকসান

দেশব্যাপী র‌্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন: ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

নিউজিল্যান্ড-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত