মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্রের চালান দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে আরজিল এন ই বাংলাদেশের চুক্তি স্বাক্ষর সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান টানা ৪ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬: - ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ৩৪ জন নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক
আইন-আদালত

সাংবাদিক হত্যায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: অ্যাটর্নি জেনারেল


ঝিনাইদহ জেলা সংবাদদাতা: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

শনিবার (৯ আগস্ট) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন’ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, “এই অমানবিক হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, সবকিছুই দ্রুততার সঙ্গে করা হচ্ছে। আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত থেকে শুরু করে প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে এগোচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো গাফিলতি বা শিথিলতা নেই।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং তা আরও উন্নতির প্রচেষ্টা চলছে। সাংবাদিক তুহিন হত্যার বিষয়ে অতিরিক্ত কোনো অভিযোগ থাকলে জানাতে তিনি আহ্বান জানান।

এর আগে তিনি সকালে বারোইপাড়া গ্রামে সূধী সমাবেশে যোগ দেন, শৈলকুপা সরকারি কলেজ মাঠ, যুগনী গ্রাম ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। দিনব্যাপী তিনি শৈলকুপার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। অনুষ্ঠানগুলোতে পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, রোটেক্স ফাউন্ডেশনের রোকনুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্রের চালান

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে আরজিল এন ই বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

টানা ৪ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬: ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ৩৪ জন

নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক