বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
অর্থ-বাণিজ্য

ব্যক্তি করদাতাদের অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর

অর্থ-বাণিজ্য ডেস্ক : ২০২৫-২৬ করবর্ষ থেকে সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (৩ আগস্ট) এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করে এনবিআর।

আদেশে বলা হয়, করদাতাদের ওয়েবসাইট www.ctaxnbf.gov.bd এর মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে। তবে বিশেষ আদেশে ৪ শ্রেণির করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তারা হলেন-

*৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা
*শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রমাণসাপেক্ষে)
*বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক
*মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি

এই চার শ্রেণির করদাতারাও চাইলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

আদেশে আরও বলা হয়, অনলাইনে রিটার্ন দাখিলে কারিগরি সমস্যা হলে করদাতাকে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারকে লিখিতভাবে যুক্তিসঙ্গত কারণ জানিয়ে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন পেলে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ মিলবে।

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের সই করা আদেশে সব সরকারি-বেসরকারি দপ্তরকে বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনবিআর জানিয়েছে, কর ব্যবস্থাকে ডিজিটাল, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি করসেবার গুণগত মান বাড়ানোই অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার মূল লক্ষ্য।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে