Corporate Sangbad
কর্পোরেট

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এনআরবিসি ব্যাংকের কম্বল প্রদান

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৩, ৩:৩৮ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক : দেশের শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে কম্বল প্রদান করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি.।

শুক্রবার (১০ নভেম্বর ২০২৩) গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে কম্বল হস্তান্তর করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল।

ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে কম্বল প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে যাত্রা শুরু করা এনআরবিসি ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি অসহায়, দরিদ্র ও অভাবী মানুষদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি মোকাবেলায় সিএসআর তহবিল থেকে অর্থ সহায়তা করছে। ভয়াবহ করোনাভাইরাস সংকটকালীন তাৎক্ষনিক ওষুধ, চিকিৎসা সরঞ্জামাদি প্রদান ও অর্থ সহায়তা প্রদান করে ‘মানবিক ব্যাংক’ হিসেবে ভূষিত হয়েছে।