Corporate Sangbad
কর্পোরেট

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রাইম ব্যাংকের কম্বল প্রদান

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৩, ৩:১৮ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক : সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে প্রাইম ব্যাংক আসন্ন শীতকালে অসহায় মানুষদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক লাখ কম্বল প্রদান করেছে।

শুক্রবার (১০ নভেম্বর, ২০২৩) গণভবনে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কাছে প্রাইম ব্যাংক এর পক্ষে ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান আনোয়ার উদ্দিন চৌধুরী এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ কম্বল হস্তান্তর করেন।