মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; - ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ যশোরে এসএসসি পরীক্ষা শুরু: - বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু ৪৫ রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে
আন্তর্জাতিক

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে দীর্ঘদিন ধরে চলমান জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে মিয়ানমারের সামরিক সরকার।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ইয়াঙ্গুন থেকে এ খবর জানিয়েছে এএফপি।

জান্তা মুখপাত্র জৌ মিন তুন জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বহুদলীয় গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার স্বার্থে সরকার পার্লামেন্ট নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। আসন্ন নির্বাচন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করা হলো।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করেছিল। তিন বছরের বেশি সময় পর তা প্রত্যাহারের ঘোষণা এলো।

গত ৮ মার্চ এক অনুষ্ঠানে জান্তাপ্রধান মিন অং হ্লেইং ঘোষণা দিয়েছিলেন যে আগামী ডিসেম্বর কিংবা ২০২৬ সালের মধ্যে মিয়ানমারে নির্বাচন হবে। তবে বিরোধী দলগুলো ওই নির্বাচন বর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সমালোচনা করছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে উৎখাত করে জরুরি অবস্থা জারি করে। যা দেশটিতে এক গৃহযুদ্ধের সূচনা করে— এই সংঘাতে ইতিমধ্যেই হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

এই সম্পর্কিত আরো

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ

যশোরে এসএসসি পরীক্ষা শুরু: বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

৪৫ রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে