বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: - নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : - বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ
জাতীয়

কারফিউ শিথিলের পর গোপালগঞ্জে ফের ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে কারফিউ শিথিলের পর রোববার (২০ জুলাই) সকাল ৮টা থেকে ফের ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় জেলা প্রশাসন। এ আদেশ বলবৎ থাকবে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।

শনিবার (১৯ জুলাই) রাতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারায় নতুন করে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

১৪৪ ধারা অনুযায়ী, উল্লিখিত সময়কালে জেলার যেকোনো স্থানে সভা, মিছিল বা জনসমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি পরিষেবাগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

গত বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশ-আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় হামলা ও সংঘর্ষর ঘটনা ঘটে। ৫ ঘণ্টার ওই সংঘর্ষে মারা যান অন্তত চারজন, আহত হন অনেকে। পরদিন আরও একজন আহত ব্যক্তি মারা যান হাসপাতালে। এরই প্রেক্ষিতে ঘটনার দিন সন্ধ্যা থেকে গোপালগেঞ্জে কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। যা পরবর্তীতে কয়েক দফা বাড়ানো হয়।

সবশেষ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত জেলাজুড়ে কারফিউ বহাল থাকে। তবে রোববার জেলায় কারফিউ শিথিল করে জেলা জুড়ে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

এই সম্পর্কিত আরো

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা

ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ

বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ