January 19, 2026 - 12:29 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকযুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল ও সিরিয়া

যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল ও সিরিয়া

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল ও সিরিয়ার নেতারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এই তথ্য জানিয়েছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। এই উদ্যোগে প্রতিবেশী তুরস্ক ও জর্ডানও সমর্থন দিয়েছে।

পাশাপাশি তিনি সিরিয়ায় সব পক্ষকে লড়াই বন্ধ করার আহ্বান জানান।

দ্রুজ, বেদুইন ও সুন্নি জনগোষ্ঠীর প্রতি অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত এক্স (সাবেক টুইটার)-এর এক পোস্টে লিখেছেন, ‘অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে মিলেমিশে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ একটি নতুন ও ঐক্যবদ্ধ সিরীয় পরিচয় গড়ে তুলুন।’

গত বুধবার ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কে সেনাবাহিনীর সদর দফতরসহ বেশ কয়েকটি স্থানে বড় ধরনের বিমান হামলা চালায়।

ইসরাইল জানিয়েছে, সিরিয়ার দক্ষিণের সুয়েইদা প্রদেশে দ্রুজ ও বেদুইনদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর তারা দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষায় এই হামলা চালায়। দ্রুজদের একটি অংশ ইসরাইলেও রয়েছে।

গত ডিসেম্বরে ইরানের মিত্র ও সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ইসলামপন্থি বাহিনীর নেতৃত্বে আহমেদ আল-শারা ক্ষমতাচ্যুত করেন। এরপর থেকেই সিরিয়ার দীর্ঘদিনের শত্রু ইসরাইল এ সুযোগে দেশটিকে দুর্বল করার চেষ্টা করছে বলে ধারণা করছেন কূটনীতিক ও বিশ্লেষকরা।

গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র একটি চুক্তি ঘোষণা করেছে যার আওতায় সিরিয়ার সরকারি বাহিনী সুয়েইদা থেকে পিছু হটছে।

পররাষ্ট্র দপ্তর পরে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের বিমান হামলাকে সমর্থন করে না, কারণ তাদের মিত্র ইসরাইল মার্কিন কূটনৈতিক ও সামরিক সহায়তার ওপর নির্ভরশীল।

তবে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরাইল তাদের মিত্র হলেও দামেস্কে চালানো বিমান হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো সমর্থন নেই। কারণ তাদের মিত্র ইসরাইল মার্কিন কূটনৈতিক ও সামরিক সহায়তার ওপর নির্ভরশীল।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নির্দিষ্ট ধরনের সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা স্থগিতের প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের

অর্থ-বাণিজ্য ডেস্ক: স্থানীয় বস্ত্রকল মালিকদের সুরক্ষার জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় নির্দিষ্ট কাউন্টের সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা স্থগিত করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ...

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...