রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন সিরাজগঞ্জে নেট মিটারিং না থাকায় লোকসান দেশব্যাপী র‌্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন: - ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে নিউজিল্যান্ড-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
সারাদেশ

ঢাকায় জামায়াতের সমাবেশে আসার পথে উপজেলা আমির নিহত

কর্পোরেট সংবাদ ডেস্ক: সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাওলানা আবু সাঈদ (৫০) নামে জামায়াতের এক নেতা। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন।

শনিবার (১৯ জুলাই) ভোররাত ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে যাত্রা বিরতি দিয়ে গাড়ি পার্কিং করে চা খাচ্ছিলেন নেতাকর্মীরা। এ সময় দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ দেখতে পান তার গাড়ির ব্যানারটি খুলে গেছে। ঠিক করার জন্য তিনি নিজেসহ কয়েকজন কাজ করছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা রয়্যাল পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত হন। আর আহত হন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন। আহতদেরকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে। আহত মো. আনিসুর রহমান চালনা মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। মাওলানা আবু সাঈদের কফিন দাকোপে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান বলেন, রাত ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন, আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন

সিরাজগঞ্জে নেট মিটারিং না থাকায় লোকসান

দেশব্যাপী র‌্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন: ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

নিউজিল্যান্ড-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত