শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
খেলাধূলা

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য শ্রীলংকায় সিরিজ জয়ী দলটির উপরই আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে একটিও পরিবর্তন আনা হয়নি। সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

রোববার (২০ জুলাই) থেকে মিরপর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। একই ভেন্যুতে ২২ ও ২৪ জুলাই হবে সিরিজের পরের দুই ম্যাচে। ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল।

শ্রীলংকা সফর শেষে বাংলাদেশ দল বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে দেশে ফিরেছে। কলম্বোতে তৃতীয় ম্যাচে ৮ উইকেটে জয়ী হয়ে টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে টাইগাররা।

প্রথম অধিনায়ক হিসেবে লিটন দাসের নেতৃত্বে বিদেশের মাটিতে বাংলাদেশ দুটি টি২০ সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করলো। এর আগে গত বছর ডিসেম্বরে লিটনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জয় করেছিল।

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা নিজেদের উন্নতির চেষ্টা করেছে। বিশেষ করে টি-২০ সিরিজে তানজিদ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয় ও শামিম হোসেন গুরুত্বপূর্ণ রান করেছেন। অফ স্পিনার মাহেদ হাসান তৃতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করে ১১ রানে ৪ উইকেট দখল করেছেন। এছাড়াও রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান প্রতি ওভাওে ইকনোমি রেট ছয়ের নীচে রেখে সিরিজ শেষ করেছেন।

এ বছর মে-জুনে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ পরাজিত হয়েছিল বাংলাদেশ। টি২০ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সাফল্যের পারদও বেশ ভাল। এ পর্যন্ত খেলা ২২টি টি-২০’তে পাকিস্তান ১৯টিতেই জয়ী হয়েছে।

এদিকে অতিরিক্ত বৃষ্টির কারনে টি-২০ সিরিজের আগে বাংলাদেশের স্বাভাবিক প্রস্তুতি নিয়ে দু:শ্চিন্তা দেখা দিয়েছে।

বাংলাদেশের টি-২০ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস