January 18, 2026 - 11:24 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিবেনাপোলে রহমান চেম্বারে যুবদলের সমাবেশ

বেনাপোলে রহমান চেম্বারে যুবদলের সমাবেশ

spot_img

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচনী প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক জরুরী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলের রহমান চেম্বার চত্বরে।

বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত সভায় শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম সভাপতিত্ব করেন ও সঞ্চালযন করেন, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা।

নেতৃ্বৃন্দ কর্মীদের উদ্দেশ্য বলেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে হবে। শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীককে বিজয়ী করাই আমাদের লক্ষ্য।

সভায় বক্তব্য রাখেন, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আতিকুজ্জামান সানি সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার।

আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মোঃ মফিজুর রহমান বাবু, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব মোঃ রাহানুজ্জামান দিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওমর ফারুক, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ সহ এ সভায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...