January 18, 2026 - 10:28 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলালর্ডসে ভারতকে হারিয়ে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

লর্ডসে ভারতকে হারিয়ে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

spot_img

স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়েছিল ভারত। কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি ম্যান ইন ব্লুরা। বিপরীতে লর্ডসে নাটকীয় জয়ে আবারও অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পাচ ম্যাচ সিরিজে ২-১ এ এগিয়ে গেল স্বাগতিকরা।

লর্ডসে আগে ব্যাট করতে নেমে ৩৮৭ রান করেছিল ইংল্যান্ড। এরপর প্রথম ইনিংসে ভারতও ৩৮৭ রান তুলতে পেরেছিল। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ১৯২ রানে অলআউট হলে অনেকেই ভেবেছিল সহজেই ম্যাচটা জিতে যাবে ভারত। কিন্তু বোলিং দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ১৭০ রানেই ভারতকে অল-আউট করেছে ইংলিশরা। এতে ২২ রানের জয় পায় তারা।

সোমবার (১৪ জুলাই) পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৩৪ রান, অন্যদিকে ইংলিশদের দরকার ছিল ৬ উইকেট। টপ-অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়েছিল আগের দিনই, পন্তকে নিয়ে পঞ্চম দিনের ব্যাটিং শুরু করেন কেএল রাহুল। তবে এ দিন খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি রিশভ পন্ত। ১২ বলে ৯ রান করা বাঁহাতি এই ব্যাটারের স্টাম্প উড়িয়ে দেন জফরা আর্চার। এক প্রান্ত আগলে রেখ ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন কে এল রাহুল। তবে এ দিন খুব বেশিক্ষণ তিনিও টিকতে পারলেন না। বেন স্টোকসের লেংথের বল ব্যাটে লাগাতে পারেননি রাহুল। তার প্যাডে লাগলে জোরাল আবেদন করলেও আম্পায়ার তাতে সাড়া দিলেন না। পরে রিভিউ নিয়ে সফল হয় ইংল্যান্ড। 
 
এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটার রবীন্দ্র জাদেজা। তবে তাকে ঠিকঠাক সঙ্গ দিতে পারেননি ওয়াশিংটন সুন্দর। তিনি টিকতে পেরেছিলেন মাত্র ৪ বল। আর্চারের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন কোনো রান না করেই।  এরপর নিতীশ কুমার রেড্ডিকে নিয়ে বেশ কিছুক্ষণ খেলেছেন জাদেজা। ১৩ রান করা নিতীশকে ফেরান ক্রিস ওকস। উইকেটের পেছনে জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার। 
 
জসপ্রীত বুমরাহও ৫ রান করে স্টোকসের বলে বদলি ফিল্ডার কুকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ১৪৭ রানে ৯ উইকেট হারিয়ে তখন হারের দ্বারপ্রান্তে ভারত। মোহাম্মদ সিরাজকে নিয়ে শেষ উইকেট জুটিতে তখন ধীরে ধীরে এগোতে থাকেন জাদেজা। 

তবে বশিরের বলে বোল্ড আউট হয়ে ফেরেন সিরাজ। আর তাতেই ১৭০ রানে অলআউট হয় ভারত। জাদেজা অপরাজিত থাকেন ৬১ রানে। 
 
আগামী ২৩ জুলাই ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি দুই দল। আর শেষ ও পঞ্চম ম্যাচে তারা খেলবে লন্ডনে, ম্যাচ শুরু হবে আগামী ৩১ জুলাই।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...