January 18, 2026 - 10:49 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদএশিয়ান পেইন্টস ‘কালার নেক্সট-২০২৫’: জমকালো আয়োজনে ‘কালার অব দ্য ইয়ার’ উদ্বোধন

এশিয়ান পেইন্টস ‘কালার নেক্সট-২০২৫’: জমকালো আয়োজনে ‘কালার অব দ্য ইয়ার’ উদ্বোধন

spot_img

কর্পোরেট ডেস্ক : এশিয়ার অন্যতম বৃহৎ পেইন্ট প্রস্তুতকারক কোম্পানি, ‘এশিয়ান পেইন্টস’ বিশ্বের বিভিন্ন সৃজনশীল মানসিকতার ব্যক্তিদের সাথে যৌথভাবে বিশদ গবেষণার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ২০২৫ সালের ‘কালার অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে।

এই বিশেষ আয়োজনটি শনিবার (১২ জুলাই) র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের শীর্ষস্থানীয় ডিজাইন, স্থাপত্য ও সৃজনশীল চিন্তাধারার ব্যক্তিত্বরা একত্রিত হয়েছিলেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনাল-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মি. জোসেফ ইপেন, রিজিওনাল হেড (সাউথ এশিয়া অ্যান্ড সাউথ প্যাসিফিক আইল্যান্ডস) মি. বুদ্ধাদিত্য মুখার্জি, এবং এশিয়ান পেইন্টস-এর অন্যান্য ঊর্ধ্বতন সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট স্থপতি, ডিজাইনার এবং সৃজনশীল ব্যক্তিত্ব সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।

প্রতি বছর, এশিয়ান পেইন্টস বিভিন্ন সৃজনশীল শাখার বিশেষজ্ঞ স্থপতি, শিল্পী, ইন্টেরিয়র ডিজাইনার এবং মিডিয়া, সমাজবিজ্ঞান ও ফ্যাশনের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ‘কালারনেক্সট’ তৈরি করে। এটি একটি বিস্তৃত রিপোর্ট, যা বিশ্বজুড়ে রঙ, উপকরণ, টেক্সচার ফিনিশ এবং ট্রেন্ডের ডিজাইন দিকনির্দেশনা তুলে ধরে। ২০০৩ সাল থেকে এশিয়ান পেইন্টস রঙ ও উপকরণের সমন্বয়ে গবেষণা করে আসছে, যেন উদীয়মান ডিজাইন নিয়ে ধারনা দেওয়া যায়। সময়ের সাথে সাথে ‘কালারনেক্সট’ এশিয়ার অন্যতম এবং অনন্য রঙ ও উপকরণের নির্দেশিকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এশিয়ান পেইন্টস বাংলাদেশের একমাত্র হোম ডেকোর কোম্পানি যারা এত গভীর ও সূক্ষ্মভাবে ট্রেন্ডগুলো নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে।
ইভেন্টে এ বছরের ‘কালার অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করা হয় ‘কার্ডিনাল’। এটি অন্তরের গভীর শান্তি ও সাম্যবোধকে প্রতিফলিত করে। মানুষের আত্মঅনুসন্ধানের মুহূর্তকে ধারণ করে এবং ভেতরের সত্তার সাথে নতুন করে মানুষের পরিচয় করিয়ে দেয়। আত্মপরিচয় ও আত্মচিন্তার প্রয়োজন থেকে অনুপ্রাণিত, কার্ডিনাল সবকিছুতে আনে কোমলতা, পরিশীলন, এবং আবেগের এক স্থির অনুভূতি।

এই ইভেন্টে এ বছরের তিনটি ট্রেন্ড দিকনির্দেশনাও তুলে ধরা হয়-
• ব্যাড টেস্ট উজ্জ্বলতা, জাঁকজমকপূর্ণতা এবং প্রচলিত নিয়ম ভাঙার সৌন্দর্যকে উদযাপন করে।
• ফিল মোর একটি গভীরভাবে সংবেদনশীল ট্রেন্ড, যা স্পর্শ, টেক্সচার এবং আবেগঘন ডিজাইন অভিজ্ঞতার উপর গুরুত্ব দেয়।
• সল্ট একধরনের মিনিমালিস্টিক কিন্তু অনন্য এক ধরনের ট্রেন্ড, যা প্রকৃতির বিশুদ্ধতা, স্থায়িত্ব এবং সরলতা থেকে অনুপ্রাণিত।

এই উৎসবময় ইভেন্টে এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী, জোসেফ ইপেন বলেন, “বর্ণিল, মুগ্ধকর ও সংস্কৃতির সঙ্গে মানানসই রঙগুলো নিয়ে গ্রাহক ও ভোক্তাদের মাঝে আগ্রহ রয়েছে। এশিয়ান পেইন্টস প্রতিনিয়ত গ্লোবাল ট্রেন্ড এবং সেগুলোর লোকাল সম্পৃক্ততা বিশ্লেষণ করে, যা ভোক্তাদের সামগ্রিক চাহিদার প্রতিফলন ঘটায় ও ডিজাইনকে অনুপ্রাণিত করে। এই রিপোর্টে চলতি ‘ট্রেন্ড’গুলো সামনে নিয়ে আসতে স্বনামধন্য বিশেষজ্ঞরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের লক্ষ্য ভবিষ্যৎ-বান্ধব, কার্যকর, নান্দনিক রঙ ও টেক্সচার তৈরির মাধ্যমে অভিনবত্বকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া, যা সাধারণ মানুষের লাইফস্টাইলকে আরো সমৃদ্ধ করবে।”

এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের রিজিওনাল হেড, বুদ্ধাদিত্যা মুখার্জি বলেন, “কালারনেক্সট আমাদের দেখার জানালা খুলে দেয় যাতে করে আমরা বুঝতে পারি মানুষকে কী কোন জিনিসগুলো ছুঁয়ে যায়। ‘কার্ডিনাল’ আমাদের সময়ের অনুভূতির কথা বলে, আর এই কথাটা বাংলাদেশে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।“

এই আয়োজনের মাধ্যমে এশিয়ান পেইন্টস আবারও প্রমাণ করল যে তারা ট্রেন্ডসেটিং ডেকর ভাবনার পথপ্রদর্শক এবং তাদের ভবিষ্যতমুখী আইডিয়াগুলো পেশাদার আর হোম-ওনারদের অনুপ্রাণিত করছে যেন তারা নিজেদের মত করে ভাবপূর্ণ, আবেগময় আর সংস্কৃতিসম্মত মানানসই লিভিং স্পেস তৈরি করতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...