December 14, 2025 - 8:08 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশগফরগাঁওয়ে দু'প্রবাসীর দুই শিশু নিখোঁজের ২২ ঘণ্টার পর একজনের লাশ উদ্ধার

গফরগাঁওয়ে দু’প্রবাসীর দুই শিশু নিখোঁজের ২২ ঘণ্টার পর একজনের লাশ উদ্ধার

spot_img

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দুই প্রবাসীর দুই শিশু সন্তান নিখোঁজের ২২ ঘণ্টার পর মোঃ সিফাত হাসান (১১) নামে এক শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার হয়েছে।

শনিবার (১২ জুলাই)সকাল ১০টায় নিহত শিশু মোঃ সিফাতের লাশ বাড়ি থেকে প্রায় ২শ’ গজ দূরে জনৈক মোঃ রশিদের পুকুরের ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

নিহত সিফাত গফরগাঁও উপজেলার পাগলা থানার ৯নং পাঁচবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরশাঁখচূড়া গ্রামের সৌদি প্রবাসী মোঃ নূর ইসলামের ছেলে এবং চরশাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

এদিকে শনিবার (১২ জুলাই) দুপুর পর্যন্ত অপর শিশু একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় (অতার বাড়ী) গ্রামের সৌদি প্রবাসী মোঃ আল আমিনের ছেলে আইমান সাদাবকে (৫) উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় রাতেই পাগলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।

নিখোঁজের পর রাত ১২ টা দিকে একটি চক্র উভয় পরিবারে লোকজনের নিকট শিশুদের ফেরত চেয়ে মুক্তিপণ হিসেবে বিভিন্ন অংকের টাকা দাবি করেছেন বলে শিশুদের পরিবার জানান। এরই মধ্যে নিহত সিফাতের ভাই জিসান (মোবাইল নম্বর-০১৭৬৫-০৪৪১৫০) এই নম্বরে ২ হাজার টাকা বিকাশ করে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা ১২ টায় দিকে উপজেলার চরশাঁখচূড়া গ্রামের সৌদি প্রবাসী মোঃ নূর ইসলামের ছেলে মোঃ সিফাত হাসান বাড়ি সামনে থেকে নিখোঁজ হয়। অপরদিকে একই সময়ে দিঘীরপাড় গ্রামের সৌদি প্রবাসী মোঃ আল আমিনের ছেলে মোঃ আইমান সাদাব বাড়ি পাশে দোকানে হালখাতা অনুষ্ঠানে মাইক বাজার শব্দ শুনে দোকানে সামনে যায়। এরপর থেকে নিখোঁজ হয় সাদাব। এ ঘটনার একদিন পার হলেও এখন পর্যন্ত শিশু মোঃ সাদাবের কোনো সন্ধান মেলেনি।

শিশু মোঃ সাদাবের নানা সুলতান মিয়া বলেন, শিশুটির বাবা বিদেশ থাকেন। বাড়ি পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারগড়িয়া গ্রামে। মা ও ছেলে আমার বাড়িতেই থাকে। বাড়ির পাশে দোকানে সামনে থেকে আমার নাতিকে কে বা কারা নিয়ে গেছে কিংবা কেউ ষড়যন্ত্র করে মেরে ফেলেছে কিনা, কিছুই বলতে পারছি না।

এব্যাপারে পাগলা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ ফেরদৌস আলম জানান , আমরা অপর শিশুটি উদ্ধারের জন্য বহু খোজাঁখুজি করছি । এখন পর্যন্ত পাওয়া যায়নি । তবে এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...