মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; - ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ যশোরে এসএসসি পরীক্ষা শুরু: - বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু ৪৫ রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে
খেলাধূলা

শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৯ গোল

স্পোর্টস ডেস্ক: মোসাম্মৎ সাগরিকার হ্যাটট্রিকে জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করল বাংলাদেশ দল। শুক্রবার (১১ জুলাই) রাউন্ড রবিন লিগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯-১ গোলে হারিয়েছে শ্রীলংকাকে। ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। স্বাগতিকরা বাকী ছয় গোল করে দ্বিতীয়ার্ধে । নিজেদের একমাত্র গোলটি দ্বিতীয়ার্ধে পায় শ্রীলংকা।

সাগরিকার হ্যাটট্রিকের পাশাপাশি বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন মোসাম্মৎ মুনকি আক্তার। একটি করে গোল করেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্দি।

বসুন্ধরা কিংস অ্যারেনা মাঠে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটে স্বপ্না রানী বাংলাদেশের হয়ে প্রথম গোল করেন। পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি।

২-০ গোলে এগিয়ে থেকেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। তবে তৃতীয় গোলের জন্য ৩৭ মিনিট অপেক্ষা করতে হয় তাদের। সিনহা জাহানের ক্রস থেকে প্রতিপক্ষের জালে বল পাঠান সাগরিকা। ৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

৪৮ মিনিটে বদলি শান্তি মারদির ক্রসে গোল করেন মুনকি আক্তার। ৫০ মিনিটে শিখার গোলে ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা। ম্যাচের ৫৩ ও ৫৮ মিনিটে গোল দু’টি করেন সাগরিকা।

সাগরিকার হ্যাটট্রিকে ৭-০ গোলে এগিয়ে বড় জয়ের পথে হাঁটতে থাকে বাংলাদেশ। শেষ দিকে বাংলাদেশের জয়কে আরও বড় করে দেন রূপা ও শান্তি। ৮৬ মিনিটে রূপার গোলে ৮-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে (৯২ মিনিট) শ্রীলংকার হয়ে একমাত্র গোল করেন লায়নসিকা জাসোথারান। ৯৪ মিনিটে বাংলাদেশের হয়ে নবম ও শেষ গোল করেন শান্তি। এতে ৯-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটানের মুখোমুখি হবে তারা। ১৯ জুলাই আবার শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয়বারের মত খেলবে বাংলাদেশ। ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে সাগরিকা-স্বপ্নারা।

এই সম্পর্কিত আরো

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ

যশোরে এসএসসি পরীক্ষা শুরু: বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

৪৫ রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে