বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: - নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : - বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ
জাতীয়

ভোটে আর ব্যবহার হবে না ইভিএম: ইসি

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনকে স্বচ্ছ করার লক্ষ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হলেও প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে আর কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সানাউল্লাহ বলেন, শুধু জাতীয় নয়, স্থানীয় সরকারের ভোটেও আর ইভিএম ব্যবহার হবে না।

তিনি আরও বলেন, জুলাইয়ের শেষে আগস্টের শুরুতে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এবার প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এজন্য একটা প্রকল্প নেয়া হবে।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোট দেয়ার ব্যবস্থা করতে প্রাথমিকভাবে ৪৮ কোটি টাকার প্রকল্প নেয়া হবে। আগের পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট না আসলেও এই পদ্ধতিতে ভোট আসবে।

এই সম্পর্কিত আরো

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা

ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ

বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ