January 19, 2026 - 12:11 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যমার্কিন শুল্ক আলোচনার দরজা এখনও খোলা: বাণিজ্য সচিব

মার্কিন শুল্ক আলোচনার দরজা এখনও খোলা: বাণিজ্য সচিব

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, বাংলাদেশি পণ্যের উপর আরোপিত মার্কিন শুল্ক নিয়ে আলোচনার দরজা এখনও খোলা আছে এবং আলোচনা থেকে আরও ভালো ফল পাওয়ার আশা করছেন তিনি।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দু’টি পৃথক বৈঠকে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে গম, সয়াবিন এবং বিমানসহ বিভিন্ন মার্কিন পণ্যের উপর ছাড় দেওয়ার প্রস্তাব করেছে। সে অনুযায়ী, বাংলাদেশ আরও বোয়িং বিমান কিনবে এবং তুলা আমদানি বৃদ্ধি করবে। বাংলাদেশ সরকার খাদ্যশস্য ক্রয়েও আমেরিকাকে গুরুত্ব দেবে। এই বিষয়গুলোতে ছাড় দেওয়া বা গ্রহণ করার ক্ষেত্রে কোনও বাধা নেই।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠি পাঠিয়ে বাংলাদেশি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

চিঠিতে ট্রাম্প বলেছেন আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বাংলাদেশি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।

তবে, তিনি দ্বিপাক্ষিক শুল্ক আলোচনার দরজাও খোলা রেখেছেন এবং চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ে বৈঠকে ভালো ফলাফল প্রত্যাশা অর্থ উপদেষ্টার

রেকর্ড রেমিট্যান্স প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি

দেশের ৬১টি ব্যাংককে ১২ গ্রুপে ভাগ করা হবে: গভর্নর

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...