January 19, 2026 - 10:53 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাশ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ

শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেস্ক: ব্যাটিং-বোলিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারলো সফরকারী বাংলাদেশ। মঙ্গলবার (৮ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলংকার কাছে ৯৯ রানে হারে টাইগাররা।

সিরিজের প্রথম ওয়ানডে শ্রীলংকা ৭৭ রানে এবং দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ ১৬ রানে জিতেছিল। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারল মেহেদি হাসান মিরাজের দল।

সফরের শুরুতে শ্রীলংকার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। শ্রীলংকার মাটিতে এই নিয়ে পঞ্চম ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। নিজেদের ওয়ানডেতে টানা তৃতীয় সিরিজ হার টাইগারদের। সর্বশেষ দুই সিরিজে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল টাইগাররা।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নামে চতুর্থ ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। ১ রান করে টাইগার পেসার তানজিম হাসানের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ফিরেন শ্রীলংকার ওপেনার নিশান মাদুস্কা।

শুরুর ধাক্কা ভালভাবে সামাল দেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও তিন নম্বরে নামা কুশল। ৬৯ বলে ৫৬ রানের জুটি গড়েন তারা। ১৫তম ওভারে নিশাঙ্কা-কুশলের জুটি ভাঙ্গেন আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া বাংলাদেশ স্পিনার তানভীর ইসলাম। সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে পারভেজ হোসনে ইমনকে ক্যাচ দেন নিশাঙ্কা। ৪ চারে ৩৫ রান করেন নিশাঙ্কা।

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে ৩টি চারে ভাল শুরু করেন কামিন্দু মেন্ডিস। কুশলের সাথে ৩১ রানের জুটিতে দলের রান তিন অংকে নেন কামিন্দু। ১শতে পা দিতেই সাজঘরে ফিরেন কামিন্দু। ২০ বলে ১৬ রান করা কামিন্দুকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

১০০ রানে তৃতীয় উইকেট পতনের পর বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন কুশল ও অধিনায়ক চারিথ আসালঙ্কা। দু’জনের দায়িত্বশীল ব্যাটিংয়ে রানের চাকা ঘুরতে থাকে শ্রীলংকার। এতে দলের রান দেড়শ পেরিয়ে ২শ স্পর্শ করে। এই জুটিতেই আসালঙ্কা ১৬তম হাফ-সেঞ্চুরি ও কুশল ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরির স্বাদ নেন। ২০১৭ সালের পর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় শতকের দেখা পেলেন কুশল।

৪১তম ওভারে দলীয় ২২৪ রানে কুশল-আসালঙ্কার জমে যাওয়া জুটি বিচ্ছিন্ন করেন পেসার তাসকিন আহমেদ। মিরাজকে ক্যাচ দিয়ে আউট হন ৯টি চারে ৬৮ বলে ৫৮ রান করা আসালঙ্কা। চতুর্থ উইকেটে ১১৭ বলে ১২৪ রান যোগ করেছেন তারা।

আসালঙ্কা ফেরার পর কুশলের সাথে ২৫ রান যোগ করে দলের রান আড়াইশর কাছে নিয়ে যান জানিথ লিয়ানাগে। এরপর ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় শ্রীলংকা।

২৫৯ রানে সপ্তম উইকেট পতন হয় লংকানদের। এরমধ্যে সেঞ্চুরিয়ান কুশলকে শিকার করেন স্পিনার শামীম হোসেন। ১১৪ বল খেলে ১৮টি চারে ১২৪ রান করেন কুশল।

শেষ দিকে হাসারাঙ্গা ডি সিলভা ও দুসমন্থ চামিরার ১৯ বলে অবিচ্ছিন্ন ২৬ রানের জুটিতে ৭ উইকেটে ২৮৫ রানের লড়াকু সংগ্রহ পায় শ্রীলংকা। শেষ ১০ ওভারে ৬৩ রানে ৪ উইকেট নিয়ে লঙ্কানদের ৩শ রানের সুযোগ নষ্ট করে দেয় বাংলাদেশের বোলাররা।

তাসকিন ৫১ ও মিরাজ ৪৮ রানে ২টি করে উইকেট নেন। এছাড়াও ১টি করে উইকেট নিয়েছেন তানজিম-তানভীর ও শামীম।

জয়ের জন্য ২৮৬ রানের টার্গেটে খেলতে নেমে ২০ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ৩ চারে ১৩ বলে ১৭ রান করে পেসার আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হন ওপেনার তানজিদ হাসান।

তিন নম্বরে নেমে পেসার দুসমন্থ চামিরার বলে বোল্ড হন ৩ বল খেলে রানের খাতা খুলতে না পারা নাজমুল হোসেন শান্ত।

তৃতীয় উইকেটে ৪২ রানের জুটিতে বাংলাদেশকে চাপমুক্ত করার চেষ্টা করেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। ৪টি বাউন্ডারিতে ২৮ রানে স্পিনার ওয়েলালাগের শিকার হন পারভেজ।

এরপর ক্রিজে এসে দ্রুত রান তোলার চেষ্টা করেন অধিনায়ক মিরাজ। ৪টি চার ও ১টি ছক্কায় শুরুটা ভালই করেছিলেন তিনি। কিন্তু ২৫ বলে ২৮ রান করে ওয়েলালাগের দ্বিতীয় শিকার হন মিরাজ।

মিরাজ ফেরার পর এক প্রান্ত আগলে ওয়ানডে ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি তুলে নেন হৃদয়। কিন্তু হাফ-সেঞ্চুরির পর চামিরার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ৫১ রানে থামেন হৃদয়।

দলীয় ১৫৩ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে হৃদয়ের আউটের পর লড়াই করতে পারেনি বাংলাদেশ। ৩৯.৪ ওভারে ১৮৬ রানে অলআউট হয় টাইগাররা। শেষদিকে জাকের আলির ২৭ রানে হারের ব্যবধান কমেছে বাংলাদেশের।

আসিথা ও চামিরা ৩টি করে এবং ওয়েলালাগে ও হাসারাঙ্গা ২টি করে উইকেট নেন।

আগামীকাল ১০ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও শ্রীলংকা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...