মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ২৯ এপ্রিল ২৬ এপ্রিল ইনটেকের বোর্ড সভা জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; - ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ যশোরে এসএসসি পরীক্ষা শুরু: - বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
কর্পোরেট সংবাদ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সবসময়ই মানবিক মূল্যবোধ ও ইসলামী শরীয়ার ভিত্তিতে গ্রাহকসেবায় প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই প্রশিক্ষণ কোর্স হিসাব খোলা, জমা ও উত্তোলন, চেক পরিচালনা, ক্যাশ লেনদেন, রেমিটেন্স, গ্রাহকসেবা, আইটি ব্যবস্থাপনা, এবং শরীয়াহ্ ভিত্তিক হিসাব পরিচালনার মত মৌলিক ব্যাংকিং সেবার বিষয়গুলোর ক্ষেত্রে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা আরও বাড়বে এবং গ্রাহক সেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।

তিনি আরও বলেন, গ্রাহক শুধু আমাদের ব্যাংকের আমানতকারীই নন, বরং তারা আমাদের আস্থা, সম্মান ও ভবিষ্যতের শক্তি। তাই গ্রাহক সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রতিটি শাখা কর্মকর্তা ও কর্মচারীকে আন্তরিক ব্যবহার ও পেশাদারিত্ব বজায় রাখাতে হবে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শাখার ৪৭ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

এই সম্পর্কিত আরো

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ২৯ এপ্রিল

২৬ এপ্রিল ইনটেকের বোর্ড সভা

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ

যশোরে এসএসসি পরীক্ষা শুরু: বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ