January 18, 2026 - 10:37 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭

দেশে পাঠাও পে চালু হচ্ছে আজ

spot_img

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবার নিয়ে এসেছে পাঠাও পে, এই নতুন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে খুব সহজেই টাকা ট্রানজেক্ট, অ্যাকসেস এবং ম্যানেজ করতে পারবেন। “Your YOUniverse, Your Way” এই বোল্ড ট্যাগলাইনের মাধ্যমে পাঠাও পে ইনোভেশন, সিকিউরিটি এবং লাইফস্টাইলকে মার্জ করেছে।

মঙ্গলবার (৮ জুলাই) থেকে সারাদেশে ডিজিটাল সার্ভিস সহজ করার পথে এটি পাঠাও-এর আরেকটি বড় পদক্ষেপ।

পাঠাও পে দিয়ে আপনি এখন খাবার অর্ডার করা, রাইড নেওয়া, বন্ধুদের সঙ্গে বিল ভাগ করা বা কাউকে টাকা পাঠানো সবকিছুই করতে পারবেন একদম সহজে। সাথে আছে কিছু মজার ফিচারও, যেমন Pay Tag দিয়ে পার্সোনাল ইনফর্মেশন শেয়ার না করেও সহজে টাকা রিসিভ করা বা অনেকের কাছ থেকে একসাথে টাকা তোলা, Split Pay দিয়ে বন্ধুদের সাথে বিল ভাগাভাগি করা, Group Send Money দিয়ে একসঙ্গে অনেকজনকে টাকা পাঠানো, এবং Auto-Pay দিয়ে অটোমেটেড পেমেন্ট সিস্টেম এখন ট্রানজেকশনকে করবে আরও দ্রুত, স্মার্ট ও সুবিধাজনক।

ইউজাররা এখন মোবাইল রিচার্জও করতে পারবেন অ্যাপ থেকেই। আর খুব সহজেই পাঠাও পে-তে অ্যাড মানি করতে পারবেন আপনার ডেবিট ও ক্রেডিট কার্ড (Visa, Mastercard, AMEX) বা নগদ থেকে।

এই লঞ্চের অংশ হিসেবে পাঠাও চালু করেছে পাঠাও পে কার্ড, এটি Mutual Trust Bank PLC দ্বারা সাপোর্টেড এবং Mastercard পাওয়ার্ড। এই মাল্টি-কারেন্সি ডেবিট কার্ডের মাধ্যমে ইউজাররা দেশে এবং বিদেশে আরও সহজে তাদের ফাইন্যান্স কন্ট্রোল করতে পারবেন। কার্ডটি পাওয়া যাবে তিনটি ইউনিক ডিজাইনে, Starlit Horizon, Purple Haze, এবং Sunshine Beach। এই কার্ডে থাকছে, রিয়েল-টাইম ওয়ালেট ব্যালেন্স সিঙ্কিং, ডুয়াল কারেন্সি সাপোর্ট, NFC Tap & Pay (পিন ছাড়াই ৫০০০ টাকা পর্যন্ত), এবং MTB-এর সব এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলার সুযোগ। Mastercard-এর গ্লোবাল রিচ, রোবাস্ট সিকিউরিটি সুবিধার মাধ্যমে সঠিকভাবে পাসপোর্ট এনডোর্সমেন্ট করা থাকলেই এই কার্ড দিয়ে খুব সহজেই দেশে-বিদেশে শপিং, সাবস্ক্রিপশন, ট্রাভেলসহ সব ধরণের ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যাবে।

লঞ্চ উপলক্ষে নতুন পাঠাও পে ইউজাররা পাচ্ছেন পাঠাও-এর কোর সার্ভিসগুলোতে ৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক! প্রতি সার্ভিস অনুযায়ী ক্যাশব্যাক পাচ্ছেন পাঠাও ফুড-এ সর্বোচ্চ ১,০০০ টাকা, পাঠাও কার রাইডে সর্বোচ্চ ১,০০০ টাকা, পাঠাও বাইক-এ সর্বোচ্চ ৫০০ টাকা এবং পার্সেল ডেলিভারিতে সর্বোচ্চ ৫০০ টাকা। কোনো ঝামেলা ছাড়াই শুধু পাঠাও সার্ভিসগুলো ব্যবহার করলেই

উপভোগ করতে পারবেন এই দারুণ ক্যাশব্যাক। তাই, এখনই পাঠাও অ্যাপে গিয়ে সাইন আপ করুন পাঠাও পে-তে, আর পেমেন্ট করুন পাঠাও পে দিয়ে।

পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ বলেছেন, “পাঠাও পে হলো ডিজিটালি নিজস্ব ফাইন্যন্স নিয়ন্ত্রণের একটি অন্যতম সহজ উপায়। পাঠাও পে-এর মাধ্যমে আপনার ফান্ড যখন যেভাবে প্রয়োজন সেভাবেই অ্যাকসেস, ট্রানজেক্ট ও ম্যানেজ করতে পারবেন। এটি বাংলাদেশের জন্য একটি নতুন ডিজিটাল ফাইন্যান্স সল্যুশন, যা আপনার প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়েছে ।”

পাঠাও পে-এর মাধ্যমে, পাঠাও ইউজারদের হাতে নিয়ন্ত্রণ, সুবিধা ও স্বাধীনতা তুলে দিয়ে জীবনকে সহজ করার এবং প্রযুক্তির মাধ্যমে লাখো মানুষের ক্ষমতায়নের অঙ্গীকার আরও শক্তিশালী করেছে। পাঠাও পে শুধু একটি ডিজিটাল ওয়ালেট নয়, এটি আপনার ফাইন্যানশিয়াল ইউনিভার্স, যা আপনি আপনার নিজের মতো করেই তৈরি করতে পারবেন।
আরও বিস্তারিত জানতে, এখনই ডাউনলোড করুন পাঠাও অ্যাপ এবং সাইন আপ করুন পাঠাও পে-তে. লিংক: https://pathao.go.link/gTuDn.

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ২ ,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...