January 18, 2026 - 11:39 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭

স্বর্ণের দাম কমলো

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিতে এক হাজার ৫৭৫ টাকা স্বর্ণের দাম কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা নির্ধারণ করেছে।মঙ্গলবার (৮ জুলাই) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

সোমবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। এমতাবস্থায় ৭ জুলাই বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে মঙ্গলবার (৮ জুলাই) থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য নিম্নরূপ হারে নির্ধারণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারটের ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৬২২ টাকা। সেই হিসেবে ১ ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা। ২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ১৩ হাজার ৯৫৭ টাকা। সেই হিসেবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা।

ঘোষিত মূল্য অনুযায়ী ১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ১১ হাজার ৯৬৪ টাকা। সেই হিসেবে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ৫৪৮টাকা।

এছাড়াও সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৮৯৩ টাকা। সেই হিসেবে ১ ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৯১ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪১ টাকা। সেই হিসেবে এই মানের এক ভরি রূপার দাম দাঁড়িয়েছে ২ হাজার ৮১১ টাকা।

২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩০ টাকা। সেই হিসেবে একই মানের ১ ভরি রূপার দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬৮২ টাকা। ১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য ১৯৭ টাকা। সেই হিসেবে এক ভরি রূপার দাম হয়েছে ২ হাজার ২৯৭টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৮ টাকা। সেই হিসেবে এই মানের এক ভরি রূপার দাম হয়েছে ১ হাজার ৭২৬টাকা।

পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে স্বর্ণ ও রূপার এই বিক্রয় মূল্য কার্যকর থাকবে জানিয়ে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণ ও রূপার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস কর্তৃক নির্ধারিত নূন্যতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...