January 19, 2026 - 12:14 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদ২০২৫ সালের প্রথম প্রান্তিকে গার্ডিয়ানের ১২৯ কোটি টাকার বিমাদাবি নিষ্পত্তি

২০২৫ সালের প্রথম প্রান্তিকে গার্ডিয়ানের ১২৯ কোটি টাকার বিমাদাবি নিষ্পত্তি

spot_img

কর্পোরেট ডেস্ক: দেশের বিমাখাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। দাবিনিষ্পত্তি ও উদ্ভাবনী বিতরণ কৌশলে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালে গার্ডিয়ান ৪৩৯ কোটি টাকার বিমাদাবি নিষ্পত্তি করে। সেই ধারাবাহিকতায়, এ বছর অর্থাৎ ২০২৫ সালের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি ১২৯ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি। কার্যক্রম পরিচালনায় দক্ষতা ও গ্রাহক-কেন্দ্রিক সেবার মাধ্যমে বর্তমানে প্রতিষ্ঠানটি মাত্র তিন কর্মদিবসে ৯৫ শতাংশ দাবি নিষ্পত্তি করছে। বিমাদাবি নিষ্পত্তির সময় আরও কমিয়ে আনতে নানা উদ্যোগও গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে, গার্ডিয়ানের বিমা সুরক্ষা উপভোগ করছেন দেশের ১ কোটি ২৬ লাখ মানুষ, যার মধ্যে রয়েছে ৫ শ’রও বেশি দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মী। প্রতিষ্ঠানটি রিটেইল, মাইক্রোইনস্যুরেন্স, ডিজিটাল ও গ্রুপ হিসেবে সেবা প্রদান করে। গার্ডিয়ান সম্প্রতি ব্যাংকাস্যুরেন্স সেবাও চালু করেছে। বাজার গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চে ব্যাংকাস্যুরেন্স সেবা চালুর পর থেকে গার্ডিয়ান এ চ্যানেলের বিস্তৃতিতে অগ্রণী ভূমিকা পালন করেছে। গত ডিসেম্বর পর্যন্ত এই খাতে মোট বিক্রয়ের প্রায় ৭৯ শতাংশ সম্পন্ন হয়েছে গার্ডিয়ানের মাধ্যমে, যা নতুন এ খাতে প্রতিষ্ঠানটির কৌশলগত সাফল্য ও নেতৃত্বদায়ক অবস্থানকেই প্রতিফলিত করে।

ব্যাংকাস্যুরেন্স প্রক্রিয়াকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করতে প্রতিষ্ঠানটি চালু করেছে এসটিপি (স্ট্রেইট-থ্রু প্রসেসিং)। সম্পূর্ণ ডিজিটাল ও কাগজবিহীন এ প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকেরা রিয়েল-টাইম, ঝামেলাবিহীন ও কার্যকরীভাবে ব্যাংকাস্যুরেন্স সেবা গ্রহণ করতে পারবেন।

ব্যাংকাস্যুরেন্স, ইনস্যুরটেক ও মাইক্রো-ইনস্যুরেন্সে উদ্ভাবন নিয়ে আসার মাধ্যমে বিমাখাতের বিকাশে ও সেবায় নতুন মাত্রা যুক্ত করতে নিরলস কাজ করছে গার্ডিয়ান লাইফ। প্রতিষ্ঠানটি দেশের কোটি মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর সুরক্ষা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...