মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান টানা ৪ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬: - ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ৩৪ জন নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর, শুল্ক কমল বাংলাদেশের কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ: ইসি সচিব এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে সুপার বোলে বিজ্ঞাপন সম্প্রচার নিউইয়র্কে বাংলাদেশি যুবককে পুলিশের গুলি: - সমালোচনার মুখে মেয়র মামদানি ভোটের মাঠে রাজনীতি, শেয়ারবাজারে আশার আলো
জাতীয়

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

কর্পোরেট সংবাদ ডেস্ক : সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতা ও হার্টের সমস্যায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শনিবার ভোরে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী মেয়ে দেশে ফিরলে জানাজার সময় নির্ধারণ করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যা রেখে গেছেন।

১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন এটিএম শামসুল হুদা। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত হন এবং দীর্ঘদিন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

চাকরি জীবনে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও), পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই সম্পর্কিত আরো

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

টানা ৪ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬: ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ৩৪ জন

নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর, শুল্ক কমল বাংলাদেশের

কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ: ইসি সচিব

এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে সুপার বোলে বিজ্ঞাপন সম্প্রচার

নিউইয়র্কে বাংলাদেশি যুবককে পুলিশের গুলি: সমালোচনার মুখে মেয়র মামদানি

ভোটের মাঠে রাজনীতি, শেয়ারবাজারে আশার আলো