January 19, 2026 - 11:29 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদআইএফআইসি ব্যাংকে ২৩৯ কর্মকর্তার পদোন্নতি প্রদান

আইএফআইসি ব্যাংকে ২৩৯ কর্মকর্তার পদোন্নতি প্রদান

spot_img

কর্পোরেট ডেস্ক: পেশাগত কর্মদক্ষতা ও টেকসই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ আইএফআইসি ব্যাংক ২৩৯ জন কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ে পদোন্নতি প্রদান করেছে।

এই উপলক্ষ্যে গত বুধবার (২ জুলাই) রাজধানীর আইএফআইসি টাওয়ার-এর মাল্টিপারপাস হলে আয়োজন করা হয় “সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন” শীর্ষক পদোন্নতি প্রদান অনুষ্ঠানের। ঐদিন সর্বমোট ২৩৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়। হাইব্রিড মুডে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা ও সিনিয়র ম্যানেজম্যান্ট টিমের সদস্যরা ৬৯ জন কর্মকর্তার কাছে পদোন্নতি পত্র হস্তান্তর করেন। এ সময় বিভিন্ন শাখা-উপাশাখা থেকে ১৮০ জন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ভার্চুয়ালী তাদের পদোন্নতি পত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানের বক্তব্যে জনাব সৈয়দ মনসুর মোস্তফা পদোন্নতি প্রাপ্তদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “আইএফআইসি ব্যাংকের অন্যতম প্রধান শক্তি আমাদের মানবসম্পদ। দক্ষ, নিবেদিত ও যোগ্য জনবলই আমাদের টেকসই অগ্রগতির চালিকাশক্তি। যোগ্যতা ও পারফরম্যান্সভিত্তিক স্বীকৃতি শুধু কর্মপ্রেরণা বৃদ্ধি করে না, বরং একটি সুসংগঠিত কর্মপরিবেশ গড়ে তোলে যা দীর্ঘমেয়াদে ব্যবসার গুণগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উল্লেখ্য, গত ১লা জুন, ২০২৫ একই ভাবে ১১৬জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...