January 19, 2026 - 11:31 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাবাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, ফিরলেন নাইম-সাইফুদ্দিন

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, ফিরলেন নাইম-সাইফুদ্দিন

spot_img

স্পোর্টস ডেসক্ : নাইম শেখ এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে ফিরিয়ে এনে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।

২০১৯ সালে ভারতের বিপক্ষে ৪৮ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হওয়ার ইঙ্গিত দিলেও ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ ম্যাচ খেলেছেন নাইম।

দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটে গত তিন বছর দারুণ ছন্দে ছিলেন নাইম। দলে ফেরার জন্য সম্প্রতি নাইমকে আক্রমণাত্মক এবং স্ট্রাইক রেট বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছিলেন নির্বাচকরা। যা সঠিকভাবে পালন করেছেন তিনি।

শ্রীলংকা সিরিজ দিয়ে ওয়ানডে দলেও ফিরেছেন নাইম। কিন্তু প্রথম ওয়ানডেতে খেলার সুযোগ পাননি তিনি।

নাইম তিন বছর পর ফিরলেও সাইফুদ্দিন দলে ফিরেছেন এক বছর পর। ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি।

ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তারা।

খারাপ পারফরমেন্সের কারণে দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ ১৯ ম্যাচে হাফ-সেঞ্চুরির কোন ইনিংস খেলতে পারেননি তিনি। বাদ পড়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদও।

এ বছর ইতোমধ্যে দু’টি সিরিজ খেলে দু’টিতেই হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে এবং পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয় টাইগাররা।

২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জয়ের স্বাদ পায় টাইগাররা।

ওয়ানডে শেষে আগামী ১০ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ১৩ এবং ১৬ জুলাই।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, সাইফুদ্দিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...