January 18, 2026 - 11:03 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়জাপানি কর্মকর্তাদের স্মরণে জাইকার শ্রদ্ধানুষ্ঠান

জাপানি কর্মকর্তাদের স্মরণে জাইকার শ্রদ্ধানুষ্ঠান

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত সাত জাপানি কর্মকর্তার স্মরণে বার্ষিক স্মরণসভার আয়োজন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

বুধবার (২ জুলাই) রাজধানীর উত্তরায় মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে (এমইআইসি) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঢাকায় মেট্রোরেল চালুর পর এটি নগরবাসীর পরিবহন ব্যবস্থার উন্নতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এবং এ সাতজন জাপানি নাগরিক পরামর্শদাতা হিসেবে ঢাকার মেট্রোরেল প্রকল্পের প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের অবদান বাংলাদেশের উন্নয়নযাত্রায় ও জাইকার ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাতসুরা মিয়াজাকি বলেন, “বাংলাদেশের ভবিষ্যতের জন্য যারা লক্ষ্য ও নিষ্ঠা নিয়ে কাজ করেছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে, মর্মান্তিক এ ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের সবার প্রতিই আমি শ্রদ্ধা জানাই। আপনারা ওপারে শান্তিতে থাকুন।”

নিহতদের অবদান ও স্মৃতির প্রতি সম্মান জানাতে এবং বাংলাদেশে জাইকার কার্যক্রমে নিয়োজিতদের নিরাপত্তা নিশ্চিতে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাইকা ভবিষ্যতেও বৈশ্বিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি।

জাপান সরকার ও বাংলাদেশ সরকার এবং আলমেক করপোরেশন, ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল ও কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনালসহ বিভিন্ন জাপানি পরামর্শক প্রতিষ্ঠানের অংশীদারিত্বে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও সহকারী মন্ত্রী ইশিজুকি হিদেও, আলমেক করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুজিমা তেতসুজি, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক মহাপরিচালক মোহাম্মদ নুরে আলম, অর্থ মন্ত্রণালয়ের এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক, অর্থ মন্ত্রণালয়ের এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। তারা অনুষ্ঠানে নিহতদের স্মরণে বিশেষ বক্তব্য প্রদান করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...