মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; - ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ যশোরে এসএসসি পরীক্ষা শুরু: - বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু ৪৫ রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে
অর্থ-বাণিজ্য

জুনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৩ হাজার কোটি টাকা

অর্থ-বাণিজ্য ডেস্ক: চলতি বছররের জুনে প্রবাসীরা ২৭০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ২ লাখ ডলার। এটি চলতি অর্থবছরের অন্যতম উচ্চ রেমিট্যান্স প্রবাহ।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, জুনে প্রবাসীরা ২৭০ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩ টাকা দরে যার পরিমাণ ৩৩ হাজার ২৮৪ কোটি টাকা।

এদিকে, গত বছরের একই সময়ে (জুন) এসেছিল ২৩৭ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছর প্রবাসীরা ৩০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে বা এক বছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার, মার্চে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার (দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ), এপ্রিলে ২৭৫ কোটি ডলার এবং মে মাসে প্রবাসীরা ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

এই সম্পর্কিত আরো

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ

যশোরে এসএসসি পরীক্ষা শুরু: বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

৪৫ রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে