মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে ইএনটি বিভাগে যোগ দিলেন ডাঃ আদনান জাওয়াদ পটুয়াখালীতে আইএফআইসি ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ কর্মসূচি নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা ইফাদ অটোসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ২৭ এপ্রিল মতিন স্পিনিংয়ের বোর্ড সভা
জাতীয়

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১৮ জুলাই

কর্পোরেট সংবাদ ডেস্ক : আগামী ১৮ জুলাই মাসে অনুষ্ঠিত হবে ৪৮তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লিখিত পরীক্ষা (MCQ typo) সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত।

মঙ্গলবার (১ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, এর আগে গত ২৭ মে পিএসসি থেকে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় ১ জুন থেকে, যা চলে ২৫ জুন পর্যন্ত। আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার পর ফল ফল প্রকাশিত হবে ২১ জুলাই। এরপর দ্রুত মৌখিক পরীক্ষা নিয়ে ২২ সেপ্টেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন ২,৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০ জন।

আরও পড়ুন:

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

স্বৈরাচারের লক্ষণ দেখা মাত্রই যেন তাকে বিনাশ করতে পারি: প্রধান উপদেষ্টা

এই সম্পর্কিত আরো

বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে ইএনটি বিভাগে যোগ দিলেন ডাঃ আদনান জাওয়াদ

পটুয়াখালীতে আইএফআইসি ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ কর্মসূচি

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

ইফাদ অটোসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

২৭ এপ্রিল মতিন স্পিনিংয়ের বোর্ড সভা