December 9, 2025 - 11:31 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদঅপারেশনাল প্রফিটের মাইলফলক স্পর্শ করল প্রিয়শপ

অপারেশনাল প্রফিটের মাইলফলক স্পর্শ করল প্রিয়শপ

spot_img

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় বি-টু-বি রিটেইল মার্কেটপ্লেস এবং ক্ষুদ্র ব্যবসায়ের জন্য এমবেডেড ফাইন্যান্স প্ল্যাটফর্ম প্রিয়শপ ২০২৫ সালের মে মাসে অপারেশনাল প্রফিটেবিলিটি অর্জন করেছে। প্রিয়শপের জন্য এটি একটি বড় অর্জন যা রিটেইল সাপ্লাই চেইন রূপান্তর ও এমএসএমই-দের ক্ষমতায়নের পথে নতুন এক অধ্যায়ের সূচনা।

বাংলাদেশে রিটেইল ইকোসিস্টেমের যে সমস্যাগুলো ছিল, যেমন- নির্ভরযোগ্য পণ্য সরবরাহের অভাব, ব্র্যান্ডেড পণ্যের সীমিত প্রাপ্যতা, ঋণ সুবিধার অভাব, আর্থিক অন্তর্ভুক্তির সীমাবদ্ধতা- প্রিয়শপ প্রতিষ্ঠার পর হতেই এগুলো সবই সামগ্রিকভাবে সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৯৬টি থানা এবং ১,১৭৬টি ডেলিভারি রুট জুড়ে ১,২৭,৮৩২+ সক্রিয় খুচরা বিক্রেতাকে সেবা দিচ্ছে। যার ফলে প্রতি তিন মাসে ৩০% হারে খুচরা বিক্রেতাদের ব্যবসায় বৃদ্ধি পাচ্ছে।

প্রিয়শপের এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আশিকুল আলম খাঁন বলেন: “আমাদের জন্য এটি শুধুমাত্র ফিনান্সিয়াল মাইলফলক নয়। এটি আমাদের দলগত শৃঙ্খলা, দৃঢ়তা এবং এমার্জিং মার্কেটে একটি ইনক্লুসিভ ও এস্কেলেবল রিটেইল সমাধানের ব্যাপক চাহিদার প্রমাণ। আমাদের জন্য এটা শুধু একটা ব্যবসায় না, বরং আমরা মুদি দোকানিদের জীবনে একটা পরিবর্তন আনছি এক্সেসিবিলিটি, এমপাওয়ারমেন্ট আর প্রযুক্তির মাধ্যমে। অতঃপর, আমরা এখন সেটাকে লাভজনক অবস্থাতে নিয়ে আসতে পেরেছি।”

প্রিয়শপ বর্তমানে কাজ করছে ২৭৬টিরও বেশি ব্র্যান্ড পার্টনারের সঙ্গে, যার মধ্যে ১৮৯টির মত ব্র্যান্ডের সাথে এক্সক্লুসিভলি যুক্ত আছে। এমবেডেড ক্রেডিট, ডিজিটাল টুলস এবং এন্ড-টু-এন্ড স্মার্ট ডিস্ট্রিবিউশন পদ্ধতির মাধ্যমে প্রিয়শপ রিটেইল ব্যবসায়ের ভবিষৎকে গড়ে তুলছে।

সম্প্রতি প্রিয়শপের অর্জিত প্রফিটেবিলিটি মাইলফলকটি তাদের সাসটেইনেবল স্কেলিং এবং নতুন জেলা ও খাতজুড়ে প্রভাব বিস্তারের একটি শক্তিশালী বার্তা প্রদান করছে।

ফাইনান্সিয়াল ইনক্লুশন, প্রযুক্তিনির্ভর ইনোভেশন এবং সাসটেইনেবল গ্রোথের প্রতি প্রিয়শপের প্রতিশ্রুতিই তাদেরকে দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় স্টার্টআপ হিসেবে অবস্থান তৈরিতে সহায়তা করছে। সম্প্রতি অর্জিত মুনাফা এখন তাদের পরবর্তী প্রবৃদ্ধির ধাপে পৌঁছানোর একটি শক্তিশালী ভিত্তি হয়ে দাঁড়াবে, যেখান থেকে প্রতিষ্ঠানটি আরও বড় প্রভাব তৈরি করতে প্রস্তুত।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...