December 9, 2025 - 11:50 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeঅন্যান্যবাংলাদেশে নির্মিত মিতসুবিশি এক্সপ্যান্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন করলো র‍্যানকন

বাংলাদেশে নির্মিত মিতসুবিশি এক্সপ্যান্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন করলো র‍্যানকন

spot_img

কর্পোরেট ডেস্ক: দেশের অটোমোবাইল শিল্পে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করলো র‌্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যারা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলো বাংলাদেশে তৈরি মিতসুবিশি এক্সপ্যান্ডার। সাত আসনের এই ফ্যামিলি এসইউভি ১৫ লিটার মাইভেক ইঞ্জিন চালিত, যা জাপানি নির্ভরযোগ্যতা এবং দেশীয় উদ্ভাবনের এক অপূর্ব সমন্বয়।

শনিবার (২৮ জুন) ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন হল নবরত্নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশে নিযুক্ত জাপানের সম্মানিত রাষ্ট্রদূত, সাইদা শিনইচি। তার পর উপস্থিত ছিলেন রউফ চৌধুরী, গ্রুপ মানেজিং ডিরেক্টর, র‌্যানকন এবং ফারহানা করিম, ম্যানেজিং ডিরেক্টর। এছাড়াও, মিতসুবিশি মোটরসের উচ্চপদস্থ কর্মকর্তাসহ ব্যাংকিং ও বেসরকারি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই লঞ্চটি র‌্যানকনের এক স্বপ্নপূরণের মাইলফলক, যেখানে বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ রয়েছে প্রতিষ্ঠনটির। ৫২ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত র‌্যানকন ইন্ডাস্ট্রিয়ান্স পার্কে এখন উৎপাদিত হচ্ছে বিশ্বখ্যাত সব ব্রান্ড- মিতসুবিশি মোটরস মার্সিডিজ বেঞ্জ বাস চ্যাসি, সুজুকি মোটরসাইকেল, প্রোটিন, জাক, এলজি, তোশিবা। যা র‌্যানকনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সক্ষমতা প্রমাণ।

জাপান থেকে ভিডিও বার্তায় মিতসুবিশি মোটরস কর্পোরেশনের সিইও, ‘তাকাও কারো বলেন, ‘এটি একটি সুন্দর পথচলার শুরু। ডুয়েল এসি সম্বলিত এক্সপ্যান্ডার মূলত আসিয়ান অঞ্চলের জন্য নির্মিত। বাংলাদেশে ফ্যামিলি-কার হিসেবে এর রয়েছে পরীক্ষিত সফল্য। র‌্যানকনের সঙ্গে আমাদের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও উন্নতমানের এবং নির্ভরযোগ্য গাড়ি তৈরির পথ প্রশস্ত করবে।”

অনুষ্ঠানে উপস্থিত মিতসুবিশি মোটরস কর্পোরেশনের ডিভিশন জেনারেল ম্যানেজার, ইউতাকা ইয়ানো হলেন, “র‌্যানকন অটে ইন্ডাস্ট্রিজে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি ও কঠোর মান নিয়ন্ত্রণ। প্রত্যাধুনিক পেইন্ট দল থেকে শুরু কবে চূড়ান্ত আসেম্বলি পর্যন্ত প্রতিটি ধাপে মিতসুবিশির আন্তর্জাতিক মান অনুসরণ করা হয়। এই কারণেই বাংলাদেশে তৈরি এক্সপ্যান্ডার-নিরাপদ, নির্ভরযোগা এবং সুলভ মূল্যে ক্রেতাদের দেওয়া যাচ্ছে। র‌্যানকন শুধু উৎপাদনেই নয়, সারা দেশে আফটার সেলস সেবা পরিসর গড়েও গ্রাহকসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রধান বক্তা হিসেবে, র‌্যানকন গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, রোমো রউফ চৌধুরী বলেন, ‘গত ৫০ বছর ধরে আমরা মিতসুবিশি ব্রান্ডের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। সরকারের বিনিয়োগ-বান্ধব উদ্যোগ ও আমাদের পার্টনার মিতসুবিশির সহযোগিতায় আমরা এমন এক বাবস্থা গড়ে তুলেছি, যেখানে দেশের মানুষের জন্য জাপানী প্রযুক্তির গাড়ি তৈরি করা যাচ্ছে, সাশ্রয়ী মূল্যে। আমাদের কারখানায় রয়েছে অত্যাধুনিক পেইন্ট শপ, অ্যাসেম্বলি লাইন এবং মিতসুবিলির তত্ত্বাবধায়নে প্রশিক্ষিত ও দক্ষ জনবল। প্রতিটি এক্সপ্যান্ডার-এ থাকছে ৫ বছরের ওয়ারেন্টি এবং ২-বছরের ফ্রি সার্ভিসিং। ১১টি আফটার সেলস টাচ-পয়েন্ট নিয়ে আমাদের অঙ্গীকার হল গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করে দেশের মানুষের জন্য সুলভ মূল্যে গাড়ি দেয়া।”

প্রধান অতিথি, জাপানের সম্মানিত রাষ্ট্রদূত সাইদা শিনিইচি বলেন, “এই উদ্বোধন শুধুই একটি গাড়ির নয়-এটি বাংলাদেশের সঙ্গে জাপানের কৌশলগত অংশীদারিত্ব, প্রযুক্তি বিনিময় ও দ্বিপাক্ষিক বন্ধুত্বের এক উজ্জ্বল উদাহারন।”

অনুষ্ঠানটি আরও জমকালো হয়ে ওঠে দেশের জনপ্রিয় সংগীত তারকা ও ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণে। ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ, যিনি মিতসুবিশি মোটরস বাংলাদেশ-এর ব্রান্ড আম্বাসেডর হিসেবে বিশেষভাবে অংশগ্রহন করেছিলেন।

এছাড়া অনুষ্ঠানে প্রথম গ্রাহক আজিজুর রহমানের হাতে চাবি তুলে দেন র্যানকন এক্সিকিউটিভ ডিরক্টর জাকিয়া রউফ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...