January 14, 2026 - 4:54 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশঅবশেষে বেলকুচি থানার ওসির বদলি

অবশেষে বেলকুচি থানার ওসির বদলি

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিভিন্ন মামলার তদন্তে গড়িমসি, অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া হোসেনকে বদলি করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ জুন) সিরাজগঞ্জের পুলিশ সুপার ফারুক হোসেন এ আদেশ দেন। তবে বিষয়টি গোপন থাকলেও সোমবার (২৩ জুন) তা প্রকাশ্যে আসে। বদলি আদেশের পরও নতুন ওসি যোগদান না করায় জাকারিয়া হোসেন এখনও দায়িত্ব পালন করে যাচ্ছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২২ আগস্ট বেলকুচি থানায় যোগদান করেন ওসি জাকারিয়া। তার সময়ে এলাকায় অপরাধ বেড়ে যায় এবং তদন্ত কার্যক্রমে দেখা যায় চরম ঢিলেমি। গত দুই মাসে যমুনা নদীর বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চারটি গোলাগুলির ঘটনা ঘটে। এতে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের সদস্যরা জড়িত থাকলেও মামলা হওয়া সত্ত্বেও গ্রেপ্তার হয়নি কেউ।

এছাড়া, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য বাবর আলীর বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ওঠে। কিন্তু পুলিশ এ বিষয়ে কোনো মামলা নেয়নি।

অন্যদিকে, এপ্রিলের মাঝামাঝি সময়ে খুকনী ইউনিয়নের ইসলামপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী ইমন হোসেনকে বেলকুচি থানা এলাকায় মারধরের পর গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ওসি মামলা নিতে অস্বীকৃতি জানিয়ে ভুক্তভোগীকে এনায়েতপুর থানায় যাওয়ার পরামর্শ দেন। আট দিন পর ইমনের মৃত্যু হলে অবশেষে বেলকুচি থানায় মামলা রেকর্ড হয়।

এসব ঘটনাগুলো স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হলে জেলা পুলিশ প্রশাসন বেলকুচি থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

এ বিষয়ে জানতে চাইলে ওসি জাকারিয়া হোসেন বলেন, “বদলির আদেশ হলেও এখনো নতুন ওসি যোগদান করেননি। তাছাড়া থানায় পরিদর্শক (তদন্ত) পদটিও শূন্য। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...