বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: - নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : - বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ
কর্পোরেট সংবাদ

বিসিএস’র নতুন সভাপতি জহিরুল ইসলাম, মহাসচিব মনিরুল ইসলাম

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি সোমবার (২৩ জুন) গঠিত হয়েছে।

নতুন কার্যনির্বাহী কমিটিতে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম সভাপতি এবং কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম মহাসচিব নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহ-সভাপতি পদে মো. ওয়াহিদুল হাসান দিপু (স্বত্বাধিকারী, ল্যান্ডমার্ক কম্পিউটার্স), যুগ্ম-মহাসচিব পদে মো. আহসানুল ইসলাম (স্বত্বাধিকারী, পিসি গার্ডেন) ও কোষাধ্যক্ষ পদে আবুল হাসান (স্বত্বাধিকারী, এইচ এম কম্পিউটারর্স) দায়িত্ব পেয়েছেন। পরিচালক পদে দায়িত্ব পালন করবেন মো. নজরুল ইসলাম হাজারী (স্বত্বাধিকারী, ওয়েলকিন কম্পিউটার্স) ও মো. ইকবাল হোসাইন (স্বত্বাধিকারী, জ্যাজি) ।

উল্লেখ্য, গত ২১ জুন ২০২৫ শনিবার বর্ণিত ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন। নির্বাচনী তফসিল অনুসারে, ২২ জুন ২০২৫ পদবন্টনের নির্বাচনের জন্য পরিচালকগণ মনোনয়নপত্র দাখিল করেন। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন বোর্ড ২৩ জুন ২০২৫ বিসিএস কার্যনির্বাহী কমিটিতে পদবন্টনের ফলাফল ঘোষণা করেন।

বিসিএস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শরীফ রায়হান কবির এবং নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সন্দ্বীপ কুমার সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম দায়িত্ব পালন করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাহিদ আফরোজ বিসিএস এর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিগগিরই তিনি নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন।

এই সম্পর্কিত আরো

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা

ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ

বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ