December 14, 2025 - 7:17 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যবেনাপোল কাস্টমস হাউজে ফের ‘কলমবিরতি’ চলছে

বেনাপোল কাস্টমস হাউজে ফের ‘কলমবিরতি’ চলছে

spot_img

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে সোমবার (২৩ জুন) থেকে ফের কলমবিরতি চলছে বেনাপোল কাস্টমস হাউজে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দাবির সাথে একাত্মতা ঘোষনা করে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কলমবিরতি চলছে। তবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি ও চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রীসেবা চালু রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে দুপুর ১২ পর্যন্ত কাস্টমস হাউজে আমদানি-রফতানি সংক্রান্ত কোন শুল্কায়নের কাজ হবে না। কাস্টম হাউসের প্রধান ফটকে কলম বিরতির ব্যানার ঝুলিয়ে দেয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কাস্টমস হাউসের অনলাইন সার্ভার। জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভার বন্ধ থাকার কারণে আমদানি-রফতানি সংক্রান্ত কোন বিল অব এন্টি দাখিল করা যাচ্ছে না। দুপুর ১২ টার পর থেকে পুনরায় কাজ চলবে। তবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি স্বাভাবিক ছিল। কলম বিরতির কারণে নতুন করে কোন পণ্যের আইজিএম ইস্যু করা হয়নি। আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রফতানি হয়েছে। দুপুর ১২ টার পর থেকে নতুন আইজিএম ইস্যু করা হবে।

বেনাপোল কাস্টমস হাউসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, অবিলম্বে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তার মাধ্যমে রাজস্ব সংস্কার বিষয়ক কার্যক্রম সময়ক্ষেপণ বৈ কিছু নয় বলে মনে করে ঐক্য পরিষদ। আগে থেকেই ঐক্য পরিষদ রাজস্ব ভবনে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এনবিআর গঠিত কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যথাযথ প্রতিনিধিত্ব থাকতে হবে। যে কোনো ধরনের প্রতিহিংসামূলক বদলি ও নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে। এ কারণেই দেশের অন্যান্য কাস্টমস হাউসের ন্যায় বেনাপোল কাস্টমস হাউসেও তিন ঘন্টা কলমবিরতি পালন করা হচ্ছে। কেন্দ্রীয় দাবি আদায় না পর্যন্ত এই কলমবিরতি চলবে। তিনি বলেন, কেন্দ্রীয় সংস্কার ঐক্য পরিষদ যে সিদ্ধান্ত নেবে আমরা তা পালন করবো।

সরকার গত ১২ মে এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে গত ২৬ মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলমবিরতি কর্মসূচি পালন করেন এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা।

গত ২৫ মে রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায়, এনবিআর বিলুপ্ত নয়, বরং এ প্রতিষ্ঠানকে ‘স্বাধীন ও বিশেষায়িত’ বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। এর ফলে ২৬ মে কলমবিরতির কর্মসূচি প্রত্যাহার করে এনবিআর। তবে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ ও তাকে অসহযোগিতার ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...