December 9, 2025 - 11:27 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeতথ্য-প্রযুক্তিদাম কমলো ইনফিনিক্স নোট ৫০ এর

দাম কমলো ইনফিনিক্স নোট ৫০ এর

spot_img

কর্পোরেট ডেস্ক: ইনফিনিক্স তাদের জনপ্রিয় স্মার্টফোন নোট ৫০ মডেলের দাম কমিয়েছে। সমাজের মধ্যবিত্ত শ্রেণির সামর্থ্যের কথা মাথায় রেখেই স্মার্টফোনটির দাম কমিয়েছে। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের ফোনটির আগের দাম ছিল ২৭,৯৯৯ টাকা, যা বর্তমানে দুই হাজার টাকা কমে পাওয়া যাবে ২৫,৯৯৯ টাকায়। দেশের স্মার্টফোন বাজারে এই দামের পরিবর্তন ইনফিনিক্সকে মিড বাজেট ক্রেতাদের মধ্যে আরও জনপ্রিয় করে তুলবে বলে মনে করা হচ্ছে।

প্রিমিয়াম ফিচারের দিক থেকে এই দামের মধ্যে ইনফিনিক্স নোট ৫০ ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর—যা সাধারণত ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখা যায়। ফোনটির গঠনেও রয়েছে ভিন্নতা। এটি তৈরি করা হয়েছে ‘আর্মর অ্যালয়’ ফ্রেম দিয়ে, যার উপাদান হিসেবে রয়েছে দামাস্কাস স্টিল এবং এয়ারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়ামের মিশ্রণ।

ফোনটির হার্ডওয়্যার পারফরম্যান্স নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে হেলিও জি১০০ আলটিমেট চিপসেট, যার সঙ্গে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। পাশাপাশি রয়েছে ইনফিনিক্সের নিজস্ব ওয়ান ট্যাপ এআই প্রযুক্তি, যা ব্যবহারকারীর নিত্যদিনের কাজগুলোকে আরো সহজ করে তোলার পাশাপাশি ফোন ব্যবহারের ধরন বুঝে ব্যাটারি ও পারফরম্যান্স স্বয়ংক্রিয়ভাবে অপ্টিমাইজ করে।

এই ফোনের ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর, যাতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওয়াইএস)। দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করতে এতে রয়েছে ৫২০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড এবং ৩৩ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং (ম্যাগচার্জ) প্রযুক্তি সম্পন্ন – এই দামে যা এখনও একটি ব্যতিক্রমী ফিচার।

ফোনটির সফটওয়্যার সাপোর্টের জন্য এতে ২ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং ৩৬ মাসের নিরাপত্তা প্যাচ দেওয়া হয়েছে। দেশজুড়ে অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...