মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; - ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ যশোরে এসএসসি পরীক্ষা শুরু: - বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু ৪৫ রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে
সারাদেশ

যশোরে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

মনির হোসেন, বেনাপোল: বায়সা-চাঁদপুর দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী সোহানা খাতুনকে ধর্ষণের পরে হত্যার প্রতিবাদে এবং ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলার মানববন্ধন আয়োজকদের সাথে একাত্মতা পোষণ করেছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (১৬ জুন) সকাল ১১টায় মাদ্রাসা সংলগ্ন বায়সা বাজারে বায়সা চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কবির হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মালেক, অভিভাবক সদস্য রবিউল ইসলাম মিলন, ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক তরিকুল ইসলাম, মাস্টার মনিরুজ্জামান, সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, স্বেচ্ছাসেবী সংগঠন সেবার প্রতিষ্ঠাতা মাস্টার আশরাফুজ্জামান বাবু, ডাঃ ইবাদ আলী, সোহানার বাবা আব্দুল জলিল, বাজার কমিটির সভাপতি মোরশেদ আলম,স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাসানুজ্জামান হাসান, সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী বিশ্বাস, গ্রামবাসি তরিকুল ইসলাম, জুয়েল রানা, জুলফিকার আলী, নাহিদ হাসান প্রমুখ।

ধর্ষকের ফাঁসি চেয়ে এ মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন, স্বেচ্ছাসেবী সংগঠন সেবা, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া, স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো, বায়সা বাজার কমিটিসহ বিভিন্ন সংগঠন।

উল্লেখ্য, গত ৭জুন ঈদুল আযাহার দিন নিখোঁজ ও পরের দিন পুকুর থেকে সোহানার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রহস্য উদঘাটন করে পুলিশ। মুলত ওই শিশু আত্মহত্যা কিংবা পুকুরে ডুবে মারা যায়নি। তাকে ধর্ষন করে হত্যা করা হয়েছে। আর এ ঘটনার নেপথ্যের নায়ক ওই শিশুর আপন ফুফাতো ভাই। নাসমুস সাকিব ওরফে নয়ন। গত বুধবার পুলিশ তাকে আটক করে তদন্তে বেরিয়ে আসে থলের বিড়াল। জিজ্ঞাসাবাদের জন্য আনে নয়নকে । এক পর্যায় সে ধর্ষণ ও হত্যার বিষয়টি স্বীকার করে।

এই সম্পর্কিত আরো

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ

যশোরে এসএসসি পরীক্ষা শুরু: বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

৪৫ রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে