December 12, 2025 - 12:40 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকপূর্ণ প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি নয়: ইরান

পূর্ণ প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি নয়: ইরান

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ইরান-ইসরায়েল যুদ্ধ। এ অবস্থায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য মধ্যস্ততার চেষ্টায় এগিয়ে এসেছে ওমান এবং কাতার। কিন্তু ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় বসতে সরাসরি অস্বীকৃতি জানিয়ে দিয়েছে ইরান।

দেশটি স্পষ্ট করে বলেছে, ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ না নেয়া পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না। পাশাপাশি, হামলা অব্যাহত থাকলে আলোচনা অনাকাঙ্ক্ষিত বলেও জানিয়েছে তেহরান।

রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতারকে ইরান জানিয়ে দিয়েছে, ইসরায়েলি হামলা চলাকালীন তারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় আগ্রহী নয়।

রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, “ইরান কাতার ও ওমানকে পরিষ্কারভাবে জানিয়েছে, তারা তখনই যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করবে, যখন ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ নেয়া সম্পন্ন হবে।”

এর আগে ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান যুদ্ধবিরতির লক্ষ্যে কাতার ও ওমানের সঙ্গে যোগাযোগ করেছে। তবে রয়টার্সকে দেয়া বক্তব্যে উক্ত কর্মকর্তা ওই দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)...

শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫

কর্পোরেট ডেস্ক: রিয়েলমি সি৮৫ প্রো’র অবিশ্বাস্য সাফল্যের পর বাংলাদেশে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে রিয়েলমি সি৮৫ উন্মোচন করল তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। শক্তিশালী ফিচারে...

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম...

সাতক্ষীরার পুলিশ কর্মকর্তা ও সাবেক পিপিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: কোটি টাকা চাঁদার দাবিতে অপহরণ করে নির্যাতনের অভিযোগে সাতক্ষীরা সদর সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও সাবেক পিপিসহ ৫ জনের...

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি

নিজস্ব প্রতিবেদক: জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি জানিয়েছে ডব়্প যুব ফোরাম। আগামী প্রজন্মকে তামাকের ভয়াবহ করাল...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন।...

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরদিন...