January 18, 2026 - 11:55 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশশেরপুরে বাসের চাপায় অবঃ সেনা সদস্য নিহত

শেরপুরে বাসের চাপায় অবঃ সেনা সদস্য নিহত

spot_img

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুর সদরে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনতা বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

রবিবার (১৫ জুন) দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী মজনু মিয়া (৫২) সদরের ভাতশালা ইউনিয়নের ছফর উদ্দিনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মজনু মিয়া মোটরসাইকেল যোগে শেরপুর শহর থেকে নিজ বাড়ি ভাতশালার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় বাঁশতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাম্মী ডিলাক্স নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজনু মিয়া মারা যায়। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক শাম্মী ডিলাক্স বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে কিছু সময় এ সড়ক দিয়ে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের স্বজন শহিদুল ইসলাম জানান, আমার চাচা কিছুদিন আগে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে এসেছে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে, এখন এই সংসারটা কিভাবে চলবো। আমার চাচাকে অন্যায়ভাবে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মোঃ আব্দুল কাদের বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে গেলে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা তাদের বাঁধা দেয়৷ যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, পুলিশ এখনো ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। এখন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচলে কোন ভোগান্তি হচ্ছে না। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...