January 14, 2026 - 4:38 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশযশোরে দুলা ভাইয়ের ঘেরের মাছ লুট করলো আপন শ্যালক

যশোরে দুলা ভাইয়ের ঘেরের মাছ লুট করলো আপন শ্যালক

spot_img

বেনাপোল প্রতিনিধি : পারিবারিক বিরোধের জের ধরে দুলা ভাইয়ের মাছের ঘের থেকে প্রায় একশ‘ মনের মত মাছ ধরে নিয়ে গেছে আপন শ্যালক। ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার পাঁচভূলোট গ্রামে।

উপজেলার পাঁচভুলোট গ্রামের মৃত আজগার মোড়লের ছেলে কাদের মোড়ল ও একই গ্রামের আবু তাহের ঢালীর ছেলে মজিদ ঢালী সম্পর্কে আপন শালা-দুলাভাই। তা সত্বেও শনিবার ১৩জুন রাতে মজিদ ঢালী লোক জন নিয়ে এসে তার ভগ্নিপতি কাদের মোড়লের ঘের থেকে জোর করে মাছ ধরে নিয়ে যায়। এমনটি অভিযোগ করেছেন মজিদ ঢালীর আপন ভাগনে নয়ন হোসেন।

ঘেরের পাহারাদার অজেদ আলী জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মজিদ ঢালী ২০/২৫ জন লোক ও ১০-১২ টা আলম সাধু (ইঞ্ছিনচালিত বড় ভ্যান) নিয়ে এসে তাকে ঘরে তালাবদ্ধ করে রেখে একশ‘ মনের মত সাদা মাছ লুট করে নিয়ে যায়। তাদের কাছে লাঠি ও অস্ত্র থাকায় কেউ বাঁধা দিতে সাহস করেনি।

নয়ন হোসেন জানান, পাঁচভূলোট গ্রামের হামড়ে কুড়োর বিলে তাদের ১০ বিঘা জলকরের একটি মাছের ঘের রয়েছে। পারিবারিক কলহের কারণে তার মামা রাতের অন্ধকারে জোরপূর্বক প্রায় ৫ লক্ষ টাকার মাছ লুট করেছে। সে আরও জানায়, তার মামা একজন মামলাবাজ। তাদের নামে মিথ্যা মামলা দেয়ায় এব্যাপারে তারা থানায় অভিযোগ দিতে সাহস করেনি। নয়ন মাছ লুটের ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, এ ঘটনা জানা নেই। থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...